দেশের প্রথম সোনার খনি নিলাম জিতল বেদান্ত

দেশে সোনার চাহিদা মেটাতে এবং আমদানি কমাতে এর আগেই বিভিন্ন পদক্ষেপ করেছে কেন্দ্র। যার মধ্যে রয়েছে আমদানি শুল্ক বাড়ানো এবং সোনা জমা প্রকল্প ও বন্ড আনা ইত্যাদি। আর এ বার সরাসরি ভারতের সোনার খনিগুলি নিলামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

নয়াদিল্লি

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ০২:১৭
Share:

দেশে সোনার চাহিদা মেটাতে এবং আমদানি কমাতে এর আগেই বিভিন্ন পদক্ষেপ করেছে কেন্দ্র। যার মধ্যে রয়েছে আমদানি শুল্ক বাড়ানো এবং সোনা জমা প্রকল্প ও বন্ড আনা ইত্যাদি। আর এ বার সরাসরি ভারতের সোনার খনিগুলি নিলামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার আওতায় প্রথম নিলামে ছত্তিসগঢ়ের বাঘমারা খনিটি জিতল বেদান্ত। নিলামে ইন্ডিয়ান ব্যুরো অব মাইন্সের স্থির করে দেওয়া দামের উপর ১২.৫৫% দর হেঁকেছে লন্ডনের বেদান্ত রিসোর্সেসের শাখা সংস্থাটি। প্রতি ট্রয় আউন্সের (৩১.১০ গ্রাম) দাম স্থির হয়েছিল ৭৪,৭১২ টাকা। ব্যুরোর এক কর্তা রীনা কাঙ্গালের মতে, এই খনিতে প্রায় ২,৭০০ কেজি সোনা রয়েছে। দু’বছরের মধ্যে উত্তোলন শুরু হবে বলে তাঁর আশা। সময়মতো এই ৬.০৮ বর্গকিমি অঞ্চলের খনিতে কাজ শুরু নিয়ে আশাবাদী বেদান্তও। প্রসঙ্গত, চলতি বছরেই কমপক্ষে তিনটি খনি নিলামের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement