সস্তা তেল

দু’সপ্তাহের মাথায় ফের কমলো পেট্রোল, ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দর কমেছে লিটারে ৪১ পয়সা।

Advertisement
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৬ ০২:৪৬
Share:

দু’সপ্তাহের মাথায় ফের কমলো পেট্রোল, ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দর কমেছে লিটারে ৪১ পয়সা। নতুন দাম ৬৫.১২ টাকা। আর ডিজেলের ক্ষেত্রে দর লিটার পিছু ৯০ পয়সা কমে হয়েছে ৪৮.৮০ টাকা। ডলারে টাকার দাম ও বিশ্ব বাজারে অশোধিত তেলের দরের সঙ্গে তাল মিলিয়েই দাম কমানো হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল। বৃহস্পতিবার মধ্যরাত্রি থেকেই যা কার্যকর হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement