IIT Madras Admission 2026

বাণিজ্য ব্যবস্থাপনে ডেটা সায়েন্স-এর প্রয়োগ, কৌশল শেখাতে স্নাতকের বিশেষ কোর্স আইআইটি প্রতিষ্ঠানে

চার বছরের স্নাতকের কোর্সে যোগদানের সুযোগ পাবেন দ্বাদশের পড়ুয়ারাও। তবে, ক্লাস করতে আগ্রহীদের পাশ করতে হবে প্রবেশিকায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৭
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

আইআইটি প্রতিষ্ঠান থেকে ব্যবসা ব্যবস্থাপনায় ডেটা সায়েন্স-এর প্রয়োগ কৌশল শেখার সুযোগ। এ জন্য স্নাতক স্তরের কোর্স চালু করা হয়েছে। ব্যাচেলর অফ সায়েন্স (বিএস) ডিগ্রি কোর্সের অধীনে ‘ম্যানেজমেন্ট অ্যান্ড ডেটা সায়েন্স’ বিষয়টি পড়ার সুযোগ থাকছে।

Advertisement

কোথায় পড়ানো হবে?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), মাদ্রাজের তরফে ওই ডিগ্রি কোর্সটি করানো হবে। অনলাইনেই ওই কোর্সের ক্লাস চলবে। তাই স্মার্টফোন কিংবা ল্যাপটপ বা ডেস্কটপে ইন্টারনেট পরিষেবা থাকা প্রয়োজন। তবে প্রতিটি সেমেস্টারে ক্যুইজ এবং পরীক্ষার জন্য নির্দিষ্ট কেন্দ্রে সশরীরে উপস্থিত থাকতে হবে।

Advertisement

কারা আবেদন করবেন?

কোর্সটি করতে আগ্রহীদের উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এ ছাড়াও দ্বাদশে ইংরেজি এবং গণিত বিষয়টি থাকা জরুরি। তবে, যাঁরা কলা, বাণিজ্য বিভাগে দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন— তাঁরাও আবেদনের সুযোগ পাবেন।

শংসাপত্র কারা পাবেন?

চার বছরের কোর্সটি তিন ভাবে সম্পূর্ণ করার সুযোগ দেবে আইআইটি, মাদ্রাজ। যাঁরা এক বছরের মধ্যে পড়াশোনা শেষ করতে চান, তাঁরা ফাউন্ডেশন কোর্সের শংসাপত্র পাবেন। দু’বছর পরে কোর্স শেষ করতে চাইলে ডিপ্লোমার শংসাপত্র বরাদ্দ করা হবে। এরপর তিন বছর কিংবা চার বছরের কোর্স সম্পূর্ণ করলে ডিগ্রি অর্জনের সুযোগ থাকছে।

কী ভাবে ভর্তি নেওয়া হবে?

ভর্তি হওয়ার জন্য আবেদনকারীদের একটি লিখিত পরীক্ষা দিতে হবে। ওই পরীক্ষায় পাশ করার পর চার বছরের বিএস ডিগ্রি কোর্সে ভর্তি নেবে আইআইটি, মাদ্রাজ। সংশ্লিষ্ট পরীক্ষায় পাশ করার পর তিন বছরের মধ্যে সংশ্লিষ্ট কোর্সে ভর্তি হওয়ার সুযোগ থাকছে। অর্থাৎ পরীক্ষায় উত্তীর্ণদের সঙ্গে সঙ্গেই ভর্তি হতে হবে, এমন কোনও বিধিনিষেধ থাকছে না। এ ছাড়াও প্রথম বার পরীক্ষায় ভাল নম্বর না পেলে দ্বিতীয় বার ওই পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। তবে, এর জন্য আলাদা করে ২,০০০ টাকা ফি হিসাবে দিতে হবে।

আবেদনের শর্ত:

অনলাইনে আইআইটি, মাদ্রাজের ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনের শেষ দিন ৩০ মে। প্রবেশিকা ১৯ জুলাই নেওয়া হবে। তবে, যাঁরা দ্বিতীয় বার পরীক্ষা দিতে চান, তাঁরা জুলাই এবং সেপ্টেম্বর মাসে ফের সুযোগ পাবেন। আবেদনমূল্য ৪,০০০ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement