CBSE News 2026

‘প্রাইভেট’ পড়ুয়াদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে? দিনক্ষণ জানাল সিবিএসই, কোন নিয়মে পরীক্ষা হবে?

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর (সিবিএসই) লিখিত পরীক্ষা দিচ্ছে দশম এবং দ্বাদশের নিয়মিত পরীক্ষার্থীদের সঙ্গে ‘প্রাইভেট ক্যান্ডিডেট’রাও। তবে, তাঁদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আলাদা করে নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৩
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

সিবিএসই ‘প্রাইভেট ক্যান্ডিডেট’দের প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে। একই সঙ্গে ওই পরীক্ষা কী ভাবে নেওয়া হবে, তার বিশদ বিধিও প্রকাশ করেছে বোর্ড। ২৩ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা চলবে।

Advertisement

বোর্ড জানিয়েছে, যাঁরা পরীক্ষা দেবে, তাঁদের পুরোনো পরীক্ষার মার্কশিট এবং নতুন পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। কেউ তা না করলে, তাঁদের সঙ্গে স্কুলগুলিকেই যোগাযোগ করে সময় এবং পরীক্ষাকেন্দ্র সম্পর্কে সমস্ত তথ্য জানিয়ে দিতে হবে। কোনও পরীক্ষার্থী যাতে পরীক্ষায় অনুপস্থিত না থাকে, তা সুনিশ্চিত করতে হবে স্কুলগুলিকে।

এ ছাড়াও পরীক্ষার্থীদের ২০২৬-এর লিখিত পরীক্ষা যে স্কুলে নেওয়া হয়েছিল, সেখানেই প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হতে চলেছে। বিষয় অনুযায়ী, পরীক্ষার জন্য উত্তরপত্রও বরাদ্দ করা হয়েছে। কত জন পরীক্ষা দিল, সকলে উত্তরপত্র নিয়েছে কি না— এ স‌ংক্রান্ত যাবতীয় তথ্য সময় মতো নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আপলোড করতে হবে।

Advertisement

সাধারণত দশম বা দ্বাদশ শ্রেণিতে অনুত্তীর্ণেরা ‘প্রাইভেট ক্যান্ডিডেট’ হিসাবে সিবিএসই-র বোর্ড পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে থাকে। এ ছাড়াও কোনও বিশেষ বিষয়ে আরও ভাল নম্বর পেতে কিংবা মূল পরীক্ষায় অনুপস্থিত থাকলেও ওই বিভাগের অধীনে পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায়। তবে, এ ক্ষেত্রে সব বিষয়ে পরীক্ষা দিতেই হবে, তা বাধ্যতামূলক নয়।

প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রেও একই নিয়ম রয়েছে। দ্বাদশের বেশ কিছু বিষয়ের জন্য বাইরে থেকে পরীক্ষক আসবেন। তাঁদের বাছাই করবেন রিজ়িওনাল ডিরেক্টর কিংবা অফিসারেরা। স্কুলের শিক্ষকদের মধ্যে কারা পরিদর্শক হিসাবে থাকবেন, তা নিশ্চিত করবেন সেন্টার সুপারিন্টেন্ডেন্ট।

Advertisement

এর আগে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এমন তথ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, এমন ভিত্তিহীন খবর ছড়িয়েছে বলে দাবি সিবিএসই-র। বোর্ডের তরফে এই ধরনের ভুয়ো খবর এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement