Govt Internship 2026

উচ্চশিক্ষার পর গবেষণায় আগ্রহী! শুরু কী ভাবে করবেন? দিশা দেখাবে বোস ইনস্টিটিউট

বোস ইনস্টিটিউট-এর তরফে স্নাতকোত্তর পাঠরতদের গবেষণার খুঁটিনাটি হাতে কলমে শেখানো হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১১:৪৯
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিজ্ঞান শাখার বিভিন্ন বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা চাকরির সঙ্গে গবেষণার সুযোগও খোঁজেন। এ ক্ষেত্রে তাঁদের বিষয়বস্তু নির্বাচন, গবেষণার পদ্ধতি-সহ বিভিন্ন বিষয়ে ওয়াকিবহাল থাকাও জরুরি। এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কাজ শেখার সুযোগ দেবে বোস ইনস্টিটিউট।

Advertisement

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের তরফে ফিজ়িক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর স্তরে পাঠরতদের ওই প্রশিক্ষণ দেওয়া হবে। বাছাই করা পড়ুয়ারা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের অধীনে কাজ শিখে নিতে পারবেন। এ ছাড়াও বর্তমানে ওই প্রতিষ্ঠানের অধীনে যে সমস্ত গবেষণা প্রকল্পে কাজ চলছে, তাতেও যোগদানের সুযোগ থাকছে।

এ ক্ষেত্রে পড়ুয়াদের স্নাতক স্তরের পরীক্ষায় অন্তত ৭৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। আবেদনের সময় তাঁদের প্রতিষ্ঠানের অধিকর্তার অনুমোদনপত্রও জমা দিতে হবে। মোট ৫০ জনকে সংশ্লিষ্ট প্রশিক্ষণের জন্য বেছে নেবে বোস ইনস্টিটিউট। প্রশিক্ষণ ছ’সপ্তাহ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত চলবে।

Advertisement

আগ্রহীদের বোস ইনস্টিটিউট-এর ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পরিচয়পত্র, অনুমোদনপত্র-সহ অন্য আনুষঙ্গিক নথি থাকা আবশ্যক। ২০ মার্চ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। বাছাই করা প্রার্থীদের তালিকা ১০ এপ্রিল প্রকাশ করবে বোস ইনস্টিটিউট। ১৫ এপ্রিল থেকে প্রশিক্ষণ শুরু হবে, চলবে ১৪ অগস্ট পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement