BECIL Recruitment 2023

মাসিক ৭০ হাজার টাকায় কেন্দ্রীয় ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্ট্যান্টস-এ চাকরির সুযোগ

প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫৫ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ১৭:২১
Share:

অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। ছবি: সংগৃহীত।

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্ট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংস্থার ওয়েবসাইটে। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেট্রর পদে নিয়োগ হবে। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন-এর তরফে এই পদে নিয়োগ করা হবে।

Advertisement

আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলর ডিগ্রি থাকা প্রয়োজন। পাশাপাশি, সংশ্লিষ্ট বিভাগে আগে অন্য কোথাও ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যদি কারও ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর যোগ্যতা থাকে, তা হলে তাঁর ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫৫ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত।

আবেদন পদ্ধতি:

Advertisement

প্রার্থীকে প্রথমে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্ট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘ভ্যাকেন্সি’-তে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, অনলাইনে আবেদনের জন্য বরাদ্দ টাকাও জমা দিতে হবে। ২৪ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্ট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement