CU convocation 2026

নির্বাচনী আবহে সমাবর্তন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, উপস্থিত থাকবেন আচার্য আরএন রবি

২৩ মার্চ সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রিট ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী সভাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে সমাবর্তন। তবে সময়সূচিতে পরিবর্তন করছেন কর্তৃপক্ষ। দুপুর সাড়ে ১২টা থেকে সমাবর্তন শুরু হ‌‌ওয়ার কথা ছিল, তার বদলে সকাল ১১ থেকে শুরু হবে অনুষ্ঠান।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৯:২২
Share:

প্রতীকী চিত্র।

দীর্ঘ ছয় বছর পর ফের ক্যাম্পাসে সমাবর্তন আয়োজন করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে‌ও সমাবর্তন নিয়ে অনুমতি দেওয়া হয়েছে বলে জানাচ্ছে বিশ্ববিদ্যালয়।

Advertisement

২৩ মার্চ সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রিট ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী সভাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে সমাবর্তন। তবে সময়সূচিতে পরিবর্তন করছেন কর্তৃপক্ষ। দুপুর সাড়ে ১২টা থেকে সমাবর্তন শুরু হ‌‌ওয়ার কথা ছিল, তার বদলে সকাল ১১ থেকে শুরু হবে অনুষ্ঠান।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ বলেন, “আমরা নির্দিষ্ট দিনে সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করছি। নির্বাচন কমিশনের কাছে অনুমতি চাওয়া হয়েছিল, তারা সম্মতি জানিয়েছে। এ বার আচার্য তথা রাজ্যপাল নিজে সব পড়ুয়াদের সম্মানিত করবেন। তাই সময় এগিয়ে আনা হচ্ছে।”

Advertisement

এ বার ১১০৬ জন গবেষককে পিএইচডি শংসাপত্র দেওয়া হবে। এক জন ডিএসসি এবং দু’জন ডিলিট পাবেন। দীক্ষান্ত ভাষণ দেবেন আইআইটি, খড়্গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী। এ বছর ডিএসসি দেওয়া হবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য বিজ্ঞানী বিজয় পাণ্ডুরঙ্গ ভক্তকরকে। ডিলিট দেওয়া হবে কবি রণজিৎ দাস এবং শিক্ষাবিদ ফাদার থমাসকে। এ ছা়ড়াও, ভুবনমোহিনী দাসী পুরস্কার, জগত্তারিণী পুরস্কারের পাশাপাশি তুলে দেওয়া হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, স্যর আশুতোষ মুখোপাধ্যায়, সরোজিনী বসু, স্যর দেবপ্রসাদ সর্বাধিকারী প্রমুখের নামাঙ্কিত পুরস্কারও প্রদান করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement