CBSE scanned answer sheet

খাতা দেখার ভুলেই খারাপ ফল? জানার সময় আরও বাড়িয়ে দিল সিবিএসই, কত বাড়ল সময়সীমা

পরীক্ষার্থীদের খাতা দেখানোর পরিষেবা বাবদ যে অর্থ নেওয়া হয়, তা কমিয়ে দেওয়ার পরে অনেক পরীক্ষার্থীই নিজের খাতা হাতে পাওয়ার জন্য আবেদন করেন সিবিএসই-র ওয়েবসাইটে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ০৯:৩৬
Share:

পরীক্ষার খাতা দেখার আবেদনের শেষ দিন কবে? ছবি: সংগৃহীত।

সিবিএসই দ্বাদশের খারাপ ফল এবং কম পাশের হার নিয়ে অসন্তোষ কমছে না। পরীক্ষার্থী এবং অভিভাবক উভয়েই চাইছেন পরীক্ষার খাতার স্ক্যানড কপি হাতে পেতে, যাতে তাঁরা স্বচক্ষে যাচাই করতে পারেন, খাতা দেখায় কোনও ভুল ছিল, না কি খারাপ পরীক্ষা দেওয়ার জন্যই নম্বর খারাপ এসেছে। সেই দাবির কথা মাথায় রেখেই পরীক্ষার খাতার স্ক্যানড কপি দেখার জন্য আবেদনের সময়সীমা বাড়িয়ে দিল সিবিএসই।

Advertisement

খাতার স্ক্যানড কপি হাতে পাওয়ার জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা ধার্য করা হয়েছিল ২২ মে পর্যন্ত। তা আরও ২৪ ঘণ্টা বাড়িয়ে ২৩ মে করা হয়েছে।

পরীক্ষার্থীদের খাতা দেখানোর পরিষেবা বাবদ যে অর্থ নেওয়া হয়, তা কমিয়ে দেওয়ার পরে অনেক পরীক্ষার্থীই নিজের খাতা হাতে পাওয়ার জন্য আবেদন করেন সিবিএসই-র ওয়েবসাইটে। অভিযোগ, প্রচুর আবেদনের ভিড়ে সেই ওয়েবসাইটে নানা রকমের প্রযুক্তিগত গোলযোগের মুখোমুখি হচ্ছেন আবেদনকারীরা। কারও রেজিস্ট্রেশন করাতেও অসুবিধা হয়েছে। কেউ লগ ইন-ই করতে পারেননি, আবার কারও ‘ভেরিফিকেশন অ্যান্ড স্ক্যানড কপি অ্যাপ্লিকেশন’ উইনডোটিই খুলছে না। ফলে অনেকেই খাতা দেখার আবেদন করতে চেয়েও তা সম্পূর্ণ করতে পারেননি। ফলে বেড়েছে উদ্বেগ।

Advertisement

বোর্ডের কাছে অসুবিধার কথা জানাতে, সিবিএসই পরীক্ষার্থীদের জন্য আবেদনের সময়সীমা বাড়িয়ে দিয়েছে। তবে কেবল ২৪ ঘণ্টার সময়সীমা বৃদ্ধিতে আদৌ সমস্যার সমাধান হবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্র-ছাত্রী এবং তাঁদের অভিভাবকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement