CBSE 2026 Admit card out

প্রকাশিত হল সিবিএসই-র অ্যাডমিট কার্ড, ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা

সিবিএসই ২০২৬-এর পরীক্ষা দিচ্ছে যে সকল পড়ুয়া, তাদের নিজেদের এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে না। সংশ্লিষ্ট স্কুলই ডাউনলোড করে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৪
Share:

প্রকাশিত হল অ্যাডমিট কার্ড। ছবি: সংগৃহীত।

প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র দশম ও দ্বাদশ বোর্ডের পরীক্ষার অ্যাডমিট কার্ড। সিবিএসই-র তরফে তাদের পরীক্ষা সঙ্গম পোর্টালে অ্যাডমিট কার্ডের লিঙ্ক সক্রিয় করেছে। সিবিএসই ২০২৬-এ পরীক্ষা দিচ্ছে যে সকল পড়ুয়া তাদের নিজেদের এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে না। সংশ্লিষ্ট স্কুলই ডাউনলোড করে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সে প্রক্রিয়া।

Advertisement

সিবিএসই-র নির্দেশ, ডাউনলোডের পরে প্রতিটি অ্যাডমিট কার্ডে স্কুলের প্রধান শিক্ষকের সাক্ষর এবং স্কুলের স্ট্যাম্প থাকতে হবে। এই দু’টিই থাকতে হবে, নচেৎ পরীক্ষায় বসতে দেওয়া হবে না কোনও পড়ুয়াকে। এ ছাড়াও, অ্যাডমিট কার্ডে শিক্ষার্থীর নাম, রোল নম্বর, জন্ম তারিখ (বিশেষ করে দশম শ্রেণির জন্য), বাবা-মায়ের নাম-সহ আরও প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকবে। এর মধ্যে কোনও একটিতেও যদি ভুল থাকে, পরীক্ষার্থীকে তৎক্ষণাৎ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। স্কুল ওই পড়ুয়ার হয়ে সিবিএসই-র আঞ্চলিক দফতরে সংশোধনের জন্য আবেদন করবে। তবে, সংশোধনের আবেদন একটি নির্দিষ্ট সময় পর্যন্তই করা সম্ভব, তাই ভুল থাকলে দ্রুত যোগাযোগ করতে হবে।

সিবিএসই ২০২৬-এর দশম এবং দ্বাদশ শ্রেণির মূল পরীক্ষা শুরু হতে চলেছে ১৭ ফেব্রুয়ারি থেকে। দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ১১ মার্চ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হবে ১০ এপ্রিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement