CBSE exam 2026

দশমের দ্বিতীয় পর্বের পরীক্ষা কবে? কারা, কী ভাবে আবেদন করবে? নিয়ম জানাল সিবিএসই

দশম শ্রেণির দ্বিতীয় বোর্ড পরীক্ষার আবেদনের নিয়ম বিধি প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১১:৫৫
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

সিবিএসই-র দশমের দ্বিতীয় পর্বের পরীক্ষা মে মাসে হতে চলেছে। তার আগে কারা পরীক্ষা দিতে পারবে, স্কুলগুলিকে কী ভাবে আবেদন জমা দিতে হবে— সেই সব তথ্য জানাল বোর্ড।

Advertisement

কারা দ্বিতীয় পর্বের পরীক্ষা দিতে পারবে?

প্রথম পর্বে মূল পরীক্ষা নেওয়া হলেও, দ্বিতীয় পর্বে কোনও বিষয়ে ফল আরও ভাল করার সুযোগ পাবে পডুয়ারা। এ ক্ষেত্রে তাঁদের প্রথম পর্বের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন। তা ছাড়া, যারা প্রথম পর্বে তিনটি বা তার বেশি বিষয়ের পরীক্ষা দেয়নি, তাদের দ্বিতীয় পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না।

Advertisement

পাশাপাশি কোনও পড়ুয়া প্রথম পর্বের পরীক্ষা এড়িয়ে শুধু দ্বিতীয় পর্বের পরীক্ষা দিতে পারবে না। এ ক্ষেত্রে প্রথম পর্বে কিছু বিষয়ের পরীক্ষা দিয়ে দ্বিতীয় পর্বে বাকি বিষয়ের পরীক্ষা দেওয়ার সুযোগও থাকবে না।

আবেদনের শর্ত:

স্কুলগুলিকে আগ্রহী পড়ুয়াদের নাম সংগ্রহ করে তা বোর্ডকে জমা দিতে হবে। তিন দফায় নামের তালিকা পাঠানোর সুযোগ থাকছে। প্রথম দফার আবেদন ১৮ মার্চ থেকে ৩১ মার্চ, দ্বিতীয় দফার আবেদন প্রথম পর্বের ফল ঘোষণার পঞ্চম দিন এবং তৃতীয় দফার আবেদন সপ্তম দিন থেকে পরবর্তী দু’দিন পর্যন্ত জানাতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement