CBSE 12th revaluation 2026

খাতা দেখানোর পরে দ্বাদশের পরীক্ষার্থীদের নম্বরও পুনর্মূল্যায়ন করবে সিবিএসই, কবে থেকে?

সিবিএসই দ্বাদশের বোর্ডের পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকেই, খাতা দেখা নিয়ে নানা রকমের অভিযোগ প্রকাশ্যে এসেছে। সিবিএসই-ও সেই সমস্ত অভিযোগ সামাল দেওয়ার জন্য শুরু করেছে নানা ধরনের পরিষেবা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১১:৪৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সিবিএসই দ্বাদশের পরীক্ষার্থীদের খাতা দেখানোর পালা শেষ হওয়ার কথা বুধবার, অর্থাৎ ২৭ মে। তবে খাতা দেখার পরে পরীক্ষার্থীরা যা অভিযোগ তুলবেন বা তুলছেন, তার সমাধান হবে কী ভাবে? সিবিএসই জানিয়েছে, পরীক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়নের পরিষেবা তারা চালু করতে চলেছে শীঘ্রই। আর সেই প্রক্রিয়া শুরু হতে চলেছে চলতি সপ্তাহ থেকেই।

Advertisement

সিবিএসই দ্বাদশের বোর্ডের পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকেই, খাতা দেখা নিয়ে নানা রকমের অভিযোগ প্রকাশ্যে এসেছে। সিবিএসই-ও সেই সমস্ত অভিযোগ সামাল দেওয়ার জন্য শুরু করেছে নানা ধরনের পরিষেবা। পরীক্ষার্থীদের হাতে খাতার স্ক্যানড কপি তুলে দেওয়া থেকে শুরু করে খাতা দেখার পদ্ধতি সংক্রান্ত নানা অভিযোগের জবাব দেওয়ার জন্য খোলা হয়েছে পোর্টাল। সব ঠিক ঠাক থাকলে ২৭ মে খাতা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে। তার দু’দিন পর থেকে শুরু হবে রিভ্যালুয়েশন। অর্থাৎ ২৯ মে থেকে পরীক্ষার্থীরা তাঁদের নম্বর বা পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ণের অনুরোধ জানাতে পারবেন বোর্ডের কাছে। এ সংক্রান্ত যে পোর্টালটি চালু করতে চলেছে বোর্ড, সেটি খুলবে আগামী শুক্রবার থেকেই। তবে কত দিন ধরে তা চলবে, তা এখনও জানায়নি সিবিএসই।

বোর্ডের দেওয়া তথ্য বলছে, প্রতি ৪ জন সিবিএসই দ্বাদশের পরীক্ষার্থীর মধ্যে ১ জন পরীক্ষার খাতা দেখার অনুরোধ করেছেন। এর মধ্যে স্ক্যানড কপি হাতে পেতে চেয়ে ৪ লক্ষ ৪ হাজার ৩১৯টি আবেদন জমা পড়েছে। ডিজিটাল পরীক্ষার খাতা হাতে পাওয়ার অনুরোধ এসেছে ১১,৩১,৯৬১টি। তার মধ্যে ৮ লক্ষ ৯৮ হাজার ২১৪টি খাতা দেওয়া হয়েছে। বাকি কাজ ২৭ মে-র মধ্যেই সম্পন্ন করে ফেলতে পারবে বলে মনে করছে সিবিএসই। কিন্তু শুধু খাতা দেখানোই তো আর যথেষ্ট নয়। খাতা দেখার পরে পরীক্ষার্থীরা নম্বর নিয়ে এবং খাতা দেখা নিয়ে যে অভিযোগ করবেন, তা-ও নতুন করে খতিয়ে দেখতে হবে। সেই পরিষেবাই আগামী ২৯ মে, শুক্রবার থেকে শুরু করার কথা জানিয়েছে সিবিএসই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement