AFCAT Registration 2026

ভারতীয় বায়ুসেনায় গেট পাসেই মিলবে সুযোগ, অ্যাফক্যাট আবশ্যক নয়, চালু নয়া নিয়ম

ভারতীয় বায়ুসেনার টেকনিক্যাল বিভাগে আধিকারিক নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১২:০৫
Share:

ছবি: সংগৃহীত।

ভারতীয় বায়ুসেনায় যোগদানের জন্য এয়ার ফোর্স কমন অ্যাডমিশন টেস্ট (অ্যাফক্যাট) দেওয়া আবশ্যক নয়। বায়ুসেনার টেকনিক্যাল বিভাগে আধিকারিক পদে নিয়োগের ক্ষেত্রে বিশেষ প্রবেশিকায় প্রাপ্ত নম্বর থাকলেই চলবে। ওই নম্বরের ভিত্তিতে যাচাই করা হবে প্রার্থীদের যোগ্যতা।

Advertisement

সম্প্রতি বায়ুসেনার তরফে জানানো হয়েছে, যে সব প্রার্থী ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে এরোস্পেস, মেকানিক্যাল, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, মেটালার্জিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স, ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস-এর মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতক হয়েছেন, তাঁরা টেকনিক্যাল বিভাগের অধীনে আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট-এ (গেট) পাশ করা আবশ্যক।

সংবাদমাধ্যম সূত্রে খবর, এয়ার ফোর্স সিলেকশন বোর্ড-এর অধীনে উল্লিখিত পদে নিয়োগের জন্য গেট উত্তীর্ণদের সরাসরি বেছে নেওয়া হবে। তবে, এই সুবিধা শুধু মাত্র টেকনিক্যাল বিভাগে নিয়োগের ক্ষেত্রেই থাকছে।

Advertisement

বায়ুসেনার অন্যান্য বিভাগে যোগদানের জন্য অ্যাফক্যাট উত্তীর্ণ হতেই হবে। তবে, যাঁরা টেকনিক্যাল বিভাগের অধীনে চাকরির জন্য আবেদন করবেন, তাঁরা চাইলে ওই পরীক্ষা দিতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের আবেদনের সময় তা বেছে নিতে হবে। অ্যাফক্যাট ৮ অগস্ট নেওয়া হবে। আগ্রহীরা অনলাইন পোর্টাল মারফত ১৯ জুন পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement