DRDO CEPTAM 11 Result 2026

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশনে নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশ, কী ভাবে দেখা যাবে?

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও) গ্রুপ ‘বি’ এবং ‘সি’ বিভাগে নিয়োগের জন্য ২৩ মার্চ পরীক্ষা নিয়েছিল। সম্প্রতি সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১২:৩৫
Share:

ছবি: সংগৃহীত।

কর্মী নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, গ্রুপ ‘বি’ এবং ‘সি’ বিভাগের অধীনে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান পদে নিয়োগের প্রথম ধাপের পরীক্ষার ফলাফল ওয়েবসাইট থেকে দেখা যাবে। উল্লিখিত বিভাগে শূন্যপদের সংখ্যা যথাক্রমে ৫৬১ এবং ২০৩।

Advertisement

প্রথম ধাপের পরীক্ষাটি ২৩ মার্চ হয়েছিল। পরীক্ষার ফলাফল দেখার জন্য প্রার্থীদের অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখের তথ্য ডিআরডিও-র ওয়েবসাইট-এ জমা দিতে হবে। নির্দিষ্ট পোর্টালে ওই তথ্য জমা দেওয়ার পর স্কোরকার্ড দেখতে পারবেন। ওই ফলাফল প্রার্থীরা ডাউনলোড করেও রাখার সুযোগ পাবেন।

প্রথম ধাপের পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁরা দ্বিতীয় পর্বের পরীক্ষায় বসতে পারবেন। ওই পরীক্ষায় পাশ করার পর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তবে, টেকনিশিয়ান পদের ক্ষেত্রে দু’টি পরীক্ষা দেওয়ার পর ট্রেড টেস্ট-ও দিতে হয়। তারপর উল্লিখিত পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। দ্বিতীয় ধাপের পরীক্ষা কবে হবে, তা ডিআরডিও-র ওয়েবসাইট-এ জানিয়ে দেওয়া হবে।

Advertisement

ডিআরডিও-র অধীনে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা করেছেন কিংবা রসায়ন, ভূতত্ত্ব, গণিত, পদার্থবিদ্যা, এবং মনোবিদ্যায় স্নাতকদের নিয়োগ করা হবে। টেকনিশিয়ান পদে দশম উত্তীর্ণেরা যোগদান করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) শংসাপত্র থাকা আবশ্যক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement