Diploma for 10th Pass 2026

প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং শিখতে পারেন দশম উত্তীর্ণেরাও, ডিপ্লোমার সুযোগ সরকারি প্রতিষ্ঠানে

সেন্ট্রাল ইনস্টিটিউট অফ টুল ডিজ়াইন-এর তরফে মোট চারটি বিষয়ে ডিপ্লোমা করানো হবে। দশম উত্তীর্ণেরা তাতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৬:৫৯
Share:

ছবি: সংগৃহীত।

দশম উত্তীর্ণেরা কর্মমুখী বিষয় শেখার সুযোগ পাবেন। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ টুল ডিজ়াইন-এর তরফে ডিপ্লোমার মাধ্যমে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। মোট তিন বছরের মধ্যে ওই ডিপ্লোমা সম্পূর্ণ হবে।

Advertisement

কোন বিষয়ে ডিপ্লোমার সুযোগ?

১. টুল, ডাই অ্যান্ড মোল্ড মেকিং

Advertisement

২. ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

৩. অটোমেশন অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং

৪. প্রোডাশন ইঞ্জিনিয়ারিং

অনূর্ধ্ব ১৯ বছর বয়সিরা উল্লিখিত বিষয়ে ডিপ্লোমা করার সুযোগ পাবেন। পড়ুয়ারা কৃত্রিম মেধা, রোবোটিক্স, ইন্টারনেট অফ থিংস (আইওটি), ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, কম্পিউটার এডেড ডিজ়াইন অ্যান্ড ড্রাফ্টিং (অটোক্যাড), মোল্ড ডিজ়াইন, মেটাল কাটিং, প্রোডাক্ট প্ল্যানিং, কম্পিউটার নিউমেরিক কন্ট্রোল (সিএনসি), পাইথন প্রোগ্রামিং, ডিজিটাল ইলেকট্রনিক্স, নেটওয়ার্ক অ্যানালিসিস-সহ বিভিন্ন বিষয় নিয়ে পঠনপাঠন করতে পারবেন। এ ছাড়াও তাঁদের বিভিন্ন সংস্থার কাজের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হবে।

একটি প্রবেশিকার মাধ্যমে যোগদানে আগ্রহীদের মেধা যাচাই করে নেবেন কর্তৃপক্ষ। ওই পরীক্ষায় গণিত, বিজ্ঞান, ইংরেজি ভাষা ও সাহিত্য, সাধারণ জ্ঞান এবং অ্যাপটিটিউড বিষয় সংক্রান্ত প্রশ্ন থাকবে। সংশ্লিষ্ট পরীক্ষাটি ২৪ মে হায়দরাবাদ-এ হতে চলেছে। পরীক্ষায় উত্তীর্ণদের কাউন্সেলিং-এর মাধ্যমে ভর্তি নেওয়া হবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আবেদনপত্র ২২ জুন পর্যন্ত গ্রহণ করা হবে। নাম নথিভুক্তিকরণের জন্য ১,০০০ টাকা ধার্য করা হয়েছে। ভর্তি হওয়ার পর প্রতি সেমেস্টার পিছু ২৪,০০০ টাকা ফি হিসাবে দিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement