প্রতীকী ছবি।
রাজ্য এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায়ই জাতীয় কর্মশালা, আলোচনাসভার আয়োজন করা হয়ে থাকে। পাশাপাশি, স্বল্পমেয়াদি সার্টিফিকেট কোর্সে ভর্তি হওয়ারও সুযোগ থাকে। শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালা এবং আলোচনাসভার সুলুকসন্ধান।
১। বিশ্ব রাজনীতি অনুধাবন: চ্যালেঞ্জ ও সুযোগ—
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট বিষয়ের উপর এক আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
কোথায়— প্রতিষ্ঠানের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে।
কবে— ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি।
কত দিন চলবে— দু’দিন।
কারা আবেদন করতে পারবেন— যে কোনও স্নাতকোত্তর স্তরের পড়ুয়া ও গবেষকেরা।
আবেদনের শেষ দিন— ২০ ফেব্রুয়ারি।
২। ইংরেজি ও হিন্দি সাহিত্যে অনুবাদে সাংস্কৃতিক সংলাপ—
ইংরেজি ও হিন্দি ভাষার মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন কী ভাবে করা যায়, তা নিয়েই নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের তরফে সেমিনার আয়োজন করা হয়েছে।
কোথায়— প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগে।
কবে— ৯ এবং ১০ এপ্রিল।
কত দিন চলবে— দু’দিন।
কারা আবেদন করতে পারবেন— যে কোনও স্নাতকোত্তর স্তরের পড়ুয়া, গবেষক, শিক্ষক-অধ্যাপকেরা।
আবেদনের শেষ দিন— ২০ মার্চ।
৩। কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষ কোর্স—
দিল্লি বিশ্ববিদ্যালয়ের তরফে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর একটি স্বল্প মেয়াদি কোর্স করানো হবে।
কোথায়— অনলাইনে।
কবে— ১৫ সপ্তাহ।
আসন— ৫০।
কারা আবেদন করতে পারবেন— বিজ্ঞানের কোনও বিষয়ে স্নাতক যোগ্যতাসম্পন্নেরা।
মূল্য— ১০ হাজার টাকা।
৪। ভারতীয় নারীদের স্মৃতিকথায় একাত্তরের মুক্তিযুদ্ধ ও গণহত্যা—
একাত্তরের বাংলাদেশ মুক্তিযুদ্ধ এবং নারী ও শিশুদের অবস্থা নিয়ে বিশেষ আলোচনাসভার আয়োজন করছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।
কোথায়— প্রতিষ্ঠানের মানবীবিদ্যাচর্চা কেন্দ্রে।
কবে— ১৩, ২০, ২৬ ফেব্রুয়ারি এবং ১৩ ও ১৯ মার্চ।
কত দিন চলবে— পাঁচ দিন।
কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী পড়ুয়া।
৫। একবিংশ শতাব্দীতে জনপ্রশাসন: প্রতিষ্ঠান, শাসনব্যবস্থা ও নীতি প্রয়োগ—
সংশ্লিষ্ট বিষয়ের উপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মশালার আয়োজন করা হয়েছে।
কোথায়— প্রতিষ্ঠানের স্কুল অফ ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিভাগে।
কবে— ২৩ এবং ২৫ মার্চ।
কত দিন চলবে— দু’দিন।
কারা আবেদন করতে পারবেন— যে কোনও স্নাতক, স্নাতকোত্তর স্তরের পড়ুয়া, গবেষক, অধ্যাপক এবং শিক্ষকেরা।
আবেদনের শেষ দিন— ১০ মার্চ।