PG Admission 2026

কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর! প্রবেশিকায় উত্তীর্ণ হলে বাছাই করা প্রতিষ্ঠানে মিলবে ভর্তির সুযোগ

দেশের ১১টি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) এবং দু’টি ইন্ডিয়ান ইনস্টিটিউটস অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি) প্রতিষ্ঠানে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৫:১৫
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে উচ্চশিক্ষায় আগ্রহী? বিশেষ প্রবেশিকায় উত্তীর্ণ হতে পারলে বাছাই করা এনআইটি এবং আইআইআইটি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ২০২৬-এর প্রবেশিকার দিন ঘোষণা করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), তিরুচিরাপল্লী।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, এনআইটি এমসিএ কমন এন্ট্রানস্ টেস্ট-এর (এমআইএমসিইটি) মাধ্যমে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে আগ্রহীদের মেধা যাচাই করা হবে। ওই পরীক্ষায় উত্তীর্ণেরা এনআইটি-র আগরতলা, এলাহাবাদ, ভোপাল, দিল্লি, জামশেদপুর, কুরুক্ষেত্র, মেঘালয়, পটনা, ওয়ারাঙ্গল, রায়পুর এবং তিরুচিরাপল্লীতে ভর্তি হতে পারবেন।

এ ছাড়াও ইনস্টিটিউটস অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি) ভোপাল এবং বডোদরাতেও ওই প্রবেশিকায় উত্তীর্ণ হওয়ার পর ভর্তি হওয়ার সুযোগ থাকছে। যাঁরা গণিত, রাশিবিজ্ঞান, কম্পিউটার অ্যাপ্লিকেশন কিংবা সমতুল বিষয়ে স্নাতক হয়েছেন, তাঁরা ওই প্রবেশিকাটি দিতে পারবেন।

Advertisement

প্রার্থীদের ১ মে-এর মধ্যে অনলাইনে পরীক্ষার জন্য নাম নথিভুক্তিকরণ করতে হবে। আবেদনমূল্য হিসাবে ২,৫০০ টাকা ধার্য করা হয়েছে। অ্যাডমিট কার্ড ২৭ মে থেকে ৬ জুনের মধ্যে সংগ্রহ করার সুযোগ থাকবে। ৬ জুন দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পরীক্ষা চলবে। দেশের মোট ৩২টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement