Govt Internship 2026

বিজ্ঞানের রহস্য নিয়ে চর্চার সুযোগ, মিলবে ফেলোশিপও, আবেদন পাঠাতে হবে কোন ঠিকানায়?

ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, অ্যাপ্লায়েড সায়েন্স-এর বিভিন্ন বিষয় নিয়ে চর্চার সুযোগ পাওয়া যাবে আইআইটি প্রতিষ্ঠানে। কাজ শেখার সুযোগের সঙ্গে মিলবে ফেলোশিপও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১১:০৭
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

উষ্ণতা বাড়ছে পৃথিবীর। জীবজগতের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে চলছে নিরন্তর গবেষণা। অন্য দিকে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি শাখার সঙ্গে যুক্ত হয়েছে বায়োটেকনোলজি, টেক্সটাইল, ফিনটেক-এর মতো সময়োপযোগী বিষয়। এ সব বিষয়ে আগ্রহীদের জন্য বিশেষ সুযোগ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), রুরকি-এ। স্নাতক স্তরে বিজ্ঞান, অ্যাপ্লায়েড সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার শাখার বিভিন্ন বিষয়ে পাঠরতেরা এই সুযোগ পাবেন।

Advertisement

এ জন্য বিশেষ ফেলোশিপের ব্যবস্থাও করা হয়েছে। তবে, ওই প্রতিষ্ঠানে থেকে বিষয়ভিত্তিক চর্চা করতে হবে। বিশেষজ্ঞেরা ক্লাস করাবেন, হাতেকলমে গবেষণার খুঁটিনাটিও শেখাবেন। এ ক্ষেত্রে যাঁরা পছন্দের বিষয় নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান, তাঁদের বিষয় নির্বাচন এবং পরবর্তীতে পেশা প্রবেশের সুযোগ কেমন— তা নিয়েও বিশেষজ্ঞদের পরামর্শ পাওয়ার সুযোগ থাকবে।

আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক স্তরের প্রথম এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষায় ৭০-৮০ শতাংশ নম্বর পেতে হবে। যে কোনও বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের স্নাতক পড়ুয়ারা এই ফেলোশিপের সুযোগ পাবেন। বাছাই করা প্রার্থীদের ৩,০০০ টাকা ফেলোশিপ হিসাবে দেওয়া হবে।

Advertisement

আগ্রহীরা কেন এই প্রশিক্ষণ নিতে চান, তার কারণ ব্যাখ্যা করে ২৫০ শব্দের একটি প্রবন্ধে লিখে জানাতে হবে। ওই প্রবন্ধের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বিশ্ববিদ্যালয় বা কলেজের নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হবে। ৮ মার্চের মধ্যে প্রার্থীদের আবেদন পাঠানো প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement