CUET PG 2026

কুয়েট পিজি-র অ্যাডমিট প্রকাশ করল এনটিএ, কখন শুরু পরীক্ষা? জানানো হল সূচি

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রবেশিকার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। প্রার্থীদের ওই সংস্থার ওয়েবসাইট থেকে ওই নথি সংগ্রহ করে নিতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১০:৪৬
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রবেশিকার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। দেশের মোট ২৯২টি কেন্দ্রে ২০২৬-এর কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েশন (কুয়েট পিজি) হতে চলেছে। পরীক্ষা শুরু হওয়ার দু’দিন বাকি, তাই দ্রুত ওয়েবসাইট মারফত অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নেওয়ার নির্দেশ দিয়েছে এনটিএ।

Advertisement

৬ মার্চ থেকে ওই পরীক্ষা শুরু হবে, চলবে ২৭ মার্চ পর্যন্ত। প্রতি দিন দুই থেকে তিনটি অর্ধে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে ৯০ মিনিট করে পরীক্ষা নেওয়া হবে। প্রথমার্ধ সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১০টা, দ্বিতীয়ার্ধের পরীক্ষা বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ২টো এবং তৃতীয়ার্ধের পরীক্ষা বিকেল ৪টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলবে।

পরীক্ষা শুরু হওয়ার অন্তত এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে যেতে হবে। পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীদের সঙ্গে অ্যাডমিট কার্ড, সরকারি পরিচয়পত্র ও ছবি সঙ্গে থাকা আবশ্যক। বিবাহিতদের নাম বদল হয়ে থাকলে বিবাহের শংসাপত্র সঙ্গে রাখতেই হবে। বিশেষ ভাবে সক্ষমদের সঙ্গেও সরকারি অনুমোদনপত্র থাকা প্রয়োজন।

Advertisement

এর আগে পরীক্ষার্থীরা কোন কেন্দ্রে ওই পরীক্ষা দিতে যাবেন, সেই তালিকা এনটিএ প্রকাশ করেছিল। সেই তালিকা অনুযায়ী, পরীক্ষার্থীদের যথাসময়ে নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে যেতে হবে। সে ক্ষেত্রে ভুল কেন্দ্রে চলে গেলে, দ্বিতীয় বার পরীক্ষা দেওয়ার সুযোগ মিলবে না। পরীক্ষাকেন্দ্রে মোবাইল, বৈদ্যুতিন সামগ্রী, স্মার্টওয়াচ নিয়ে যাওয়া যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement