NIFTEE 2026

ভুল সংশোধনের সুযোগ একবারই, ফ্যাশন টেকনোলজি প্রতিষ্ঠানে পিএইচডি প্রবেশিকার নয়া নির্দেশিকা

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এন্ট্রানস্ এগজ়ামিনেশন-এর মাধ্যমে পিএইচডি-তে ভর্তির সুযোগ পাওয়া যায়। ওই প্রবেশিকার আবেদনপত্রের তথ্য সংশোধনের জন্য সুযোগ দিচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৮:৪৫
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ফ্যাশন টেকনোলজি শাখার বিভিন্ন বিষয়ে পিএইচডি করার সুযোগ দেয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি। ওই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য একটি সর্বভারতীয় প্রবেশিকায় পাশ করতে হয় আগ্রহীদের। সেই পরীক্ষার আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে সদ্য। তবে, যাঁরা আবেদনপত্রে কোনও তথ্য সংশোধন করতে চান, তাঁদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত পোর্টাল চালু রাখতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।

Advertisement

ত্রুটি সংশোধনের জন্য আলাদা করে ফি জমা দিতে হবে। ৪ মার্চ রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত তথ্য আপডেট করার জন্য পোর্টাল খোলা থাকছে। প্রার্থীদের ওই সময়ের মধ্যেই নাম, অভিভাবকের নাম, কোন বিষয়ের জন্য আবেদন করছেন, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, সর্বভারতীয় প্রবেশিকার নম্বর এবং সেই সংক্রান্ত নথি সংশোধন করে ফেলতে হবে।

তবে, মোবাইল নম্বর, ই-মেল আইডি, ঠিকানা, স্বাক্ষর, জন্মতারিখ, লিঙ্গ এবং ছবি বদলানোর সুযোগ পাওয়া যাবে না। এ ক্ষেত্রে ভুল তথ্য দিয়ে থাকলে আবেদন খারিজও হতে পারে।

Advertisement

ইতিমধ্যেই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি-র স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রবেশিকা সম্পূর্ণ হয়েছে। এপ্রিল মাসে পিএইচডি-র পরীক্ষা হতে চলেছে। খাতায় কলমে ওই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউ নেওয়া হবে এবং তাঁদের গবেষণা প্রস্তাবও জমা দিতে হবে। এর পরই পিএইচডি-র জন্য তাঁদের বাছাই পর্ব সম্পন্ন হতে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement