Supreme Court

‘বিচারব্যবস্থার অবমাননা সহ্য নয়’, এনসিইআরটি-র বইয়ের প্রসঙ্গ উল্লেখ করে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি প্রধান বিচারপতির

আদালতে একাধিক মামলার নিষ্পত্তি না-হওয়ার নেপথ্যে বিচারব্যবস্থার ‘দুর্নীতি’র প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে এনসিইআরটি-র অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞানের পাঠ্যবইয়ের নির্দিষ্ট অধ্যায়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫২
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ে বিচারব্যবস্থায় দুর্নীতির উল্লেখে ক্ষোভ প্রকাশ করল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের কথায়, “পরিকল্পিত ভাবে বিচারব্যবস্থাকে আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে। বিচারব্যবস্থার অবমাননা কোনও মতেই বরদাস্ত করা হবে না।”

Advertisement

বুধবার আইনজীবী কপিল সিব্বল এবং আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি এনসিইআরটি-র অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞানের বইয়ের ‘সমাজে বিচারব্যবস্থার ভূমিকা’ অধ্যায়ের প্রসঙ্গটি শীর্ষ আদালতে পেশ করেন। সিব্বলের কথায়, “অষ্টম শ্রেণির পড়ুয়াদের শেখানো হচ্ছে যে, বিচারব্যবস্থায় দুর্নীতি হচ্ছে। আমরা মর্মাহত।” সংশ্লিষ্ট বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলার আর্জিও জানান তাঁরা।

এর পরই আইনজীবীদের ধন্যবাদ জানিয়ে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জানান, তিনি বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল। দ্রুতই এর বিরুদ্ধে জরুরি পদক্ষেপ করা হবে বলেও জানান তিনি।

Advertisement

উল্লেখ্য, অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞানের বইয়ের ‘সমাজে বিচারব্যবস্থার ভূমিকা’ অধ্যায়ে আদালতের একাধিক মামলার নিষ্পত্তি না হওয়ার বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। ওই ঘটনার জন্য দায়ী করা হয়েছে পর্যাপ্ত বিচারকের অভাব, জটিল আইনি প্রক্রিয়া এবং আদালতের উপযুক্ত পরিকাঠামো না-থাকাকে। ঘটনার প্রতিবাদে সরব হন আইনজীবীদের একাংশ। এর পরেই শীর্ষ আদালতের এই মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement