SAT Registration 2026

আমেরিকার কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইল দিতে হবে পরীক্ষা, নিয়ম জানাল নিয়ামক সংস্থা

স্কলাস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট (স্যাট) আমেরিকার কলেজ বোর্ড-এর তরফে নেওয়া হয়ে থাকে। ওই প্রবেশিকার জন্য নাম নথিভুক্তিকরণের শর্ত এবং আবেদনের দিনক্ষণ জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৪:০৪
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

বিশেষ প্রবেশিকায় উত্তীর্ণ হতে পারলে আমেরিকার বিশ্ববিদ্যালয় এবং কলেজের স্নাতক স্তরে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। স্কলাস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট (স্যাট) শীর্ষক পরীক্ষাটির জন্য নাম নথিভুক্তিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি বছরে মোট পাঁচ বার ওই প্রবেশিকা দেওয়ার সুযোগ মিলবে। ১৫ অগস্ট, ১২ সেপ্টেম্বর, ৩ অক্টোবর, ৭ নভেম্বর এবং ৫ ডিসেম্বর হতে চলেছে স্যাট।

Advertisement

কারা পরীক্ষা দিতে পারবেন?

আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য একাদশ এবং দ্বাদশের পড়ুয়ারাই এই পরীক্ষাটি দেওয়ার সুযোগ পেয়ে থাকেন। এ ছাড়াও আন্তর্জাতিক স্তরের বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ পাওয়ার যোগ্যতা অর্জনের জন্যও এই প্রবেশিকার স্কোর সাহায্য করে। বিশ্বের ৪,০০০-এরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে স্যাট স্কোরকে মান্যতা দেওয়া হয়ে থাকে।

Advertisement

স্যাট-এর ওয়েবসাইট থেকেই কী ভাবে পরীক্ষা দিতে হবে, তার প্রস্তুতি নিতে পারেন পড়ুয়ারা। মক টেস্ট-এর মাধ্যমে তাঁদের মেধার মূল্যায়ন করা হয়ে থাকে। এ ক্ষেত্রে ওই পরীক্ষার ফলাফল অনুযায়ী, কোন পড়ুয়ার কোন বিষয়ে কতক্ষণ পড়াশোনা দরকার, কী কী বিষয়ে জোর দিতে হবে— সেই সমস্ত বিষয়ও ওই ওয়েবসাইট মারফত জানিয়ে দেওয়া হয়।

অনলাইন মাধ্যমে স্যাট-এর ওয়েবসাইট-এ গিয়ে নাম নথিভুক্তিকরণের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ২২ মে থেকে পোর্টাল চালু করা হয়েছে। ৭ অগস্টের আগে প্রার্থীদের আবেদন জমা দেওয়া প্রয়োজন।

ডিজিটাল মাধ্যমে প্রবেশিকা আয়োজন করা হয়ে থাকে। তাই ল্যাপটপের সাহায্যে পরীক্ষা দিতে আগ্রহীদের আলাদা করে আবেদন জানাতে হয়। এ ক্ষেত্রে পরীক্ষার অন্তত ৩০ দিন আগে পরীক্ষার্থীদের কলেজ বোর্ড ডিভাইস লেন্ডিং প্রোগ্রাম-এর কাছে আবেদন জানাতে হবে। এর পর পরীক্ষার দিন অন্তত ৩০ মিনিট আগে এসে কলেজ বোর্ড-এর দেওয়া ল্যাপটপে পরীক্ষা দিতে পারবেন।

আমেরিকার কলেজ বোর্ড ১৯২৬ থেকে ওই প্রবেশিকা নেওয়া শুরু করেছে। সে দেশের এডুকেশনাল টেস্টিং সার্ভিস-এর মাধ্যমে পরীক্ষাটি পরিচালিত হয়ে থাকে। মোট ২ ঘণ্টা সময় দেওয়া হয় পরীক্ষার্থীদের। আগে কাগজে কলমে হলেও এখন অনলাইন মাধ্যমে পরীক্ষার দেওয়ার সুযোগ রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement