Civil Services Prelims 2026

সিভিল সার্ভিসেস-এর প্রথম পর্বের ফলপ্রকাশ, মেনস-এর যোগ্যতা অর্জন করলেন কতজন?

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন-এর (ইউপিএসসি) তরফে সিভিল সার্ভিসেস-এর প্রিলিমসের ফল প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, ১৩ হাজারেরও বেশি প্রার্থী ওই পরীক্ষায় পাশ করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৫:৩৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সিভিল সার্ভিসেস-এর প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। কমিশনের তরফে জানানো হয়েছে, মোট ১৩ হাজার ৩৪৩ জন ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাঁরা পরবর্তী ধাপের মেনস-এর জন্য যোগ্যতা অর্জন করেছেন।

Advertisement

এ ছাড়াও ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেস পরীক্ষারও ফল প্রকাশ করেছে ইউপিএসসি। তাতে ১,০৪৬ জন পাশ করেছেন। এরা সকলেই পরবর্তী ধাপের মেনস দিতে পারবেন।

সিভিল সার্ভিসেস-এর প্রিলিমস-এ উত্তীর্ণদের ১৯ জুন থেকে ২৮ জুনের মধ্যে নিজের তথ্য যাচাই করে সংশোধন করে নিতে হবে। সংশোধনের আবেদন জানাতে হলে আলাদা করে ২০০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে প্রার্থীদের।

Advertisement

ওই সময়সীমার মধ্যে প্রার্থীরা বড় অক্ষরে ছাপানো প্রশ্নপত্র, ক্যাডার প্রেফারেন্স (কোন বিভাগে চাকরি করতে আগ্রহী) পরিবর্তন সংক্রান্ত বিষয়েও আবেদন করতে পারবেন। উত্তীর্ণেরা অনলাইন পোর্টাল মারফত লগ ইন করে তাঁদের তথ্য যাচাই না করলে ই-অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন না।

চলতি বছরের তুলনায় ২০২৫-এর সিভিল সার্ভিসেস-এর প্রিলিমস-এর ফলাফলে বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন, সংখ্যাটা ছিল ১৪,১৬১ জন। একই ভাবে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেস-এর প্রিলিমস-এ পাশ করেছিলেন ২,১১৬ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement