WB Govt Job Recruitment 2025

যাদবপুরের কেন্দ্রীয় গবেষণা সংস্থায় গবেষক প্রয়োজন, দু’টি পৃথক পদের জন্য আবেদনের শেষ দিন কবে?

প্রকল্পটি কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক অধীনস্থ বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের (ডিএসটি) অর্থপুষ্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৩:১৭
Share:

সিএসআইআর-সিজিসিআরআই। ছবি: সংগৃহীত।

যাদবপুরের সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট (সিজিসিআরআই) বা কেন্দ্রীয় কাচ এবং সেরামিক গবেষণা প্রতিষ্ঠান-এ একটি বিশেষ গবেষণা প্রকল্পের কাজ চলছে। সম্প্রতি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রকল্পটি কেন্দ্রীয় মন্ত্রকের অর্থপুষ্ট। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।

Advertisement

প্রতিষ্ঠানের যে প্রকল্পের জন্য এই নিয়োগ, সেটির নাম— 'ইন্ডিজেনাস ডেভেলপমেন্ট অফ ইলেকট্রোলাইট সাপোর্টেড রিভার্সিবিল সলিড অক্সাইড ফুয়েল সেল আরএসওএফসি স্ট্যাক অ্যান্ড ইটস ডেমনস্ট্রেশন ইন পাওয়ার জেনারেশন অ্যান্ড হাইড্রোজেন’। প্রকল্পটি কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক অধীনস্থ বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের (ডিএসটি) অর্থপুষ্ট।

প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট-২ এবং রিসার্চ অ্যাসোসিয়েট-১ পদে। শূন্যপদ রয়েছে দু’টি। সংশ্লিষ্ট পদগুলিতে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। তবে পরবর্তীকালে শর্তসাপেক্ষে মেয়াদ বাড়ানোও হতে পারে।

Advertisement

উভয় পদেই আবেদনকারীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট-২ পদে নিযুক্ত ব্যক্তিকে মাসে ২০,০০০ টাকা এবং রিসার্চ অ্যাসোসিয়েট-১ পদে ৫৮,০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। এ ছাড়া মিলবে বাড়িভাড়া ভাতাও।

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট-২ পদে আবেদনকারীদের সেরামিক্স/ মেকানিক্যাল/ কেমিক্যাল/ প্রোডাকশন/ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে। অন্য পদে আবেদনকারীদের জন্যও রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি।

আগ্রহীদের আবেদনপত্র-সহ অন্য নথি উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শেষ দিন আগামী ১২ অক্টোবর। এর পর সংশ্লিষ্ট পদগুলিতে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউ ১৩ অক্টোবর সকাল সাড়ে ১১টা থেকে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement