Dakshin Dinajpur

দক্ষিণ দিনাজপুরে লোক নেওয়া হবে, দিতে হবে শুধু ইন্টারভিউ

৬৪ বছরের মধ্যে বয়স হওয়া প্রয়োজন আবেদনকারীর। নিয়োগের পর প্রতি মাসে বেতন হবে ১২ হাজার টাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৩ ১৭:১২
Share:

দক্ষিণ দিনাজপুর জেলায় কাজের সুযোগ। প্রতীকী ছবি।

দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলার অনগ্রসর শ্রেণি কল্যাণ ও জনজাতি উন্নয়ন বিভাগের অধীনে নেওয়া হবে কর্মী।

Advertisement

চুক্তির ভিত্তিতে অ্যাডিশন্যাল ইনস্পেক্টর পদে লোক নেওয়া হবে। মোট শূন্যপদ রয়েছে ৫টি। অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন। যে সমস্ত ব্যক্তি আগে ইনস্পেক্টর/ এক্সটেনশন অফিসার/ হেড ক্লার্ক/ আপার ডিভিশন ক্লার্ক পদে কাজ করেছেন তাঁরা আবেদন করতে পারবেন। ৬৪ বছরের মধ্যে বয়স হওয়া প্রয়োজন আবেদনকারীর। নিয়োগের পর প্রতি মাসে বেতন হবে ১২ হাজার টাকা।

আবেদন প্রক্রিয়া:

Advertisement

প্রার্থীকে আবেদনের জন্য দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্টে’ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করা প্রয়োজন। প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করা দরকার। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ৩১ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।আবেদনপত্রের মেধাতালিকার উপর ভিত্তি করে প্রার্থীদের ‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর জন্য ডাকা হবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় যেতে হবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement