online file tracking

সরকারের কাছে করা আবেদন কোন আধিকারিকের কাছে, কী অবস্থায় রয়েছে! এ বার জানা যাবে অনলাইনে

জেলা বিদ্যালয় পরিদর্শকদের অফিসে জমা দেওয়া শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের আবেদন কোন পর্যায়ে আটকে রয়েছে, তা জানতেই এই অনলাইন ফাইল ট্রাকিং ব্যবস্থা চালু করল বিদ্যালয় শিক্ষা বিভাগ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম

অনলাইন ফাইল ট্র্যাকিং ব্যবস্থা চালু হচ্ছে বিদ্যালয় শিক্ষা বিভাগে। শনিবার এ কথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এতে কর্মীদের উপকার হবে বলেই তাঁর দাবি।

Advertisement

জানা গিয়েছে, সরকারের কাছে কোনও আবেদন করা হলে, সেই দরখাস্ত কোথায় কোন অবস্থায় রয়েছে, তা জানতে পারেন না কর্মীরা। সেই ব্যবস্থায় এ বার পরিবর্তন হবে বলেই মনে করা হচ্ছে। জেলা বিদ্যালয় পরিদর্শকদের অফিসে জমা দেওয়া শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের আবেদন কোন পর্যায়ে আটকে রয়েছে, তা জানতেই এই অনলাইন ফাইল ট্রাকিং ব্যবস্থা চালু করল বিদ্যালয় শিক্ষা বিভাগ।

সমাজমাধ্যমে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লিখেছেন, “এই ব্যবস্থার মাধ্যমে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মীদের জমা দেওয়া আবেদন সম্বন্ধে জানতে পারবেন। অর্থাৎ আবেদনটি জেলা বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে কোন আধিকারিকের কাছে কতদিন ধরে বিবেচনাধীন রয়েছে, তা সংশ্লিষ্ট স্কুল, আবেদনকারী বা ঊর্ধ্বতন আধিকারিকেরাও দেখতে পারবেন।”

Advertisement

জানা গিয়েছে, এই আবেদন যদি রাজ্যস্তরেও পাঠানো হয়ে থাকে, তার বর্তমান অবস্থানও জানা যাবে। বোঝা যাবে, কোন আধিকারিকের কাছে কত দিন তা সম্মতির অপেক্ষায় রয়েছে।

এই নয়া ব্যবস্থাপনায় প্রত্যেক আপডেট রিপোর্ট দেখা যাবে অনলাইনের মাধ্যমে। এতে প্রশাসনিক কাজের গতি বাড়বে ও স্বচ্ছতা ও বৃদ্ধি পাবে বলে মনে করছেন শিক্ষামন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement