PhD Admission 2026

পিএইচডি-র সুযোগ তথ্যপ্রযুক্তি-সহ নানা বিষয়ে, আবেদনের পোর্টাল চালু করেছে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়

গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের তরফে মোট ৩৩টি বিষয় নিয়ে পিএইচডি করার সুযোগ দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৫:২৯
Share:

গুয়াহাটি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

তথ্যপ্রযুক্তি-সহ বিজ্ঞান এবং কলা শাখার বিভিন্ন বিষয়ে পিএইচডি করার করা যাবে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে। জানানো হয়েছে, মোট ৩৩টি বিষয় নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হবে।

Advertisement

কোন কোন বিষয়ে পিএইচডির সুযোগ?

বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত, ভাষাতত্ত্ব, অর্থনীতি, দর্শন, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, মানবী বিদ্যা, নৃতত্ত্ব, লোককথা (ফোকলোর), গণজ্ঞাপন, গণিত, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, রসায়ন, তথ্যপ্রযুক্তি, আইন, বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাপ্লায়েড সায়েন্স, বায়োইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অ্যাপ্লায়েড সায়েন্সেস বিষয়ে পিএইচডি করতে পারবেন। মোট আসন সংখ্যা ২৯৮।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা পিএইচডি-র সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট ফর জুনিয়র রিসার্চ ফেলোশিপ (নেট জেআরএফ) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অনুমোদিত স্কলারশিপ বা ফেলোশিপ পাচ্ছেন, এমন ব্যক্তিরাও পিএইচডি-র সুযোগ পাবেন। তবে, প্রার্থীদের স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।

Advertisement

আগ্রহীদের অনলাইনে ভর্তির আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ১,৫০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনের জন্য ৯ মার্চ পর্যন্ত পোর্টাল চালু রাখা হবে। কাউন্সেলিং প্রক্রিয়া ১৬ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত চলবে। বাছাই করা প্রার্থীদের নাম ২৪ মার্চ ঘোষণা করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement