Job Oriented Learning Programme 2026

স্নাতকের পর চাকরি করতে চান! কী ভাবে শুরু করবেন? কৌশল শেখাবে আইআইটি প্রতিষ্ঠান

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে কলা শাখার বিভিন্ন বিষয় নিয়ে স্নাতক স্তরে পড়াশোনার পর কেরিয়ার গড়ে তোলার কৌশল শেখানো হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১২:২৬
Share:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), তিরুপতি। ছবি: সংগৃহীত।

সময়োপযোগী বিষয় নিয়ে পড়াশোনাই যথেষ্ট নই। চাকরি বা গবেষণার কাজে সুযোগ পেতে চাই বিশেষ দক্ষতাও। কী ভাবে কাজ অনুযায়ী দক্ষতা বৃদ্ধি করা সম্ভব, কিংবা কোন ক্ষেত্রে কাজের সুযোগ কেমন— তা জানার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), তিরুপতি।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে ইন্টার্নশিপের মাধ্যমে স্নাতক স্তরে পাঠরত পড়ুয়াদের কাজ শেখানো হবে। পাশাপাশি, বিষয়ভিত্তিক কাজে দক্ষতা বৃদ্ধির কৌশল সম্পর্কেও জানার সুযোগ পাবেন পড়ুয়ারা। এ ক্ষেত্রে যাঁরা স্নাতক স্তরে পড়াশোনা করছেন, তাঁরাই ওই প্রশিক্ষণে যোগদান করতে পারবেন।

যে সব বিষয়ের পড়ুয়ারা ইন্টার্নশিপ করতে পারবেন, সেগুলি হল— গণিত, রাশিবিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস।

Advertisement

তবে, যাঁরা উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। বাছাই করা পড়ুয়াদের মধ্যে মেধার উৎকর্ষের বিচারে সেরা পাঁচজন প্রশিক্ষণ চলাকালীন ৫,০০০ টাকা ভাতা হিসাবে পাবেন।

প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের জন্য আইআইটি, তিরুপতির পোর্টাল ৩০ মার্চ পর্যন্ত খোলা থাকবে। বাছাই করা প্রার্থীরা ১৪ মে থেকে ১৩ জুলাই পর্যন্ত প্রশিক্ষণ নিতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement