IGNOU Admission 2026

ইগনু-এ নার্সিং ও বিএড-এ ভর্তির প্রবেশিকা দিয়েছেন? প্রকাশিত হয়েছে সম্ভাব্য আনসার কি

পরীক্ষার্থীদের কোনও প্রশ্নের উত্তর নিয়ে আপত্তি থাকলে তা-ও জানাতে পারবেন। তবে চ্যালেঞ্জ করতে হবে ২৬ এপ্রিলের মধ্যে। ওই দিন সন্ধ্যা ৬টার পর আর কোনও আপত্তি গ্রহণ করা হবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৮:৫৮
Share:

প্রতীকী ছবি।

ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের (ইগনু) তরফে প্রকাশিত হল পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং বিএড-এ ভর্তির প্রবেশিকার সম্ভাব্য আনসার কি। পরীক্ষার্থীরা ইগনু-র ওয়েবসাইট থেকে জানতে পারবেন কেমন হয়েছে পরীক্ষা।

Advertisement

কোনও প্রশ্নের উত্তর নিয়ে আপত্তি থাকলে পরীক্ষার্থীরা তা-ও জানাতে পারবেন। তবে চ্যালেঞ্জ করতে হবে ২৬ এপ্রিলের মধ্যে। সন্ধ্যা ৬টার পর আর কোনও আপত্তি গ্রহণ করা হবে না। যদিও প্রতি চ্যালেঞ্জে কোনও টাকা জমা দিতে হবে কি না তা নিয়ে বিজ্ঞপ্তিতে কোনও তথ্য দেওয়া হয়নি।

কী ভাবে দেখবেন সম্ভাব্য আনসার কি?

Advertisement

প্রথমে ইগনু-র ওয়েবসাইটে (https://www.ignou.ac.in/) যেতে হবে।

হোমপেজ থেকে ‘অ্যানাউন্সমেন্ট’-এ যেতে হবে। নার্সিং এবং বিএড-এর আলাদা আলদা ভাবে সম্ভাব্য আনসার কি প্রকাশের বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।

Advertisement

সেখান থেকে পরীক্ষার্থীরা জানতে পারবেন উত্তর সংকেত।

পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্সটি তিন বছরের। তবে পড়ুয়ারা ছ’বছরের মধ্যে কোর্স শেষ করার সুযোগ পাবেন। ইংরেজি মাধ্যমে পড়ানো হবে। বিএড কোর্সটি দু’বছরের। তবে এই কোর্স শেষ করার জন্য পড়ুয়ারা চার থেকে পাঁচ বছর পর্যন্ত সময় পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement