বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় দিচ্ছে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সংস্থার ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।
রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। ‘ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’-র অর্থানুকূল্যে গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। প্রতি মাসে ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পরিবেশ বিজ্ঞান অথবা রসায়ন বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে থাকতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে প্রার্থীকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। ৫ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।