PGDM Admission 2026

বাজারে লগ্নি সংক্রান্ত ঝুঁকি সামলাবেন কী ভাবে? বিশেষ পাঠ পড়াবে সেবি

সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানের তরফে ‘সিকিউরিটিস মার্কেট’ শীর্ষক বিষয়টি পড়ানো হবে। ওই বিষয়ের মাধ্যমে লগ্নি সংক্রান্ত ঝুঁকি সামলানোর বিশদ শেখার সুযোগ থাকছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

২০২৬ সালের বাজেট পেশ হওয়ার পর থেকেই লগ্নির দুনিয়ায় উত্থান-পতন শুরু হয়েছে। প্রতিদিন শেয়ার বাজারে বিনিয়োগে লাভ বা লোকসানের মুখ দেখছেন বিনিয়োগকারীরা। এরই সঙ্গে ওঠা নামা করছে বাজারদর, সুদের হার, লগ্নির পরিমাণও। অর্থনীতির দুনিয়ায় এই ধরনের ঝুঁকি সামলাতে প্রয়োজন বিশেষজ্ঞদের। বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে তাই বিশেষ ক্লাসের আয়োজন করেছে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)।

Advertisement

ওই সংস্থার অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিস মার্কেটস-এর অধীনে ‘সিকিউরিটিস মার্কেট’ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করানো হবে। এক বছরের ওই কোর্সে বাজারে লগ্নি সংক্রান্ত ঝুঁকি সামলানোর কৌশল-সহ আরও বিভিন্ন বিষয় শেখানো হবে।

কী কী শেখানো হবে?

Advertisement

পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা-র ক্লাসে কর্পোরেট ফিনান্স, ওয়েল্‌থ ম্যানেজমেন্ট, ইকুইটি ভ্যালুয়েশন, ফিক্সড ইনকাম সিকিউরিটিস, ডিরাইভেটিভস অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং-এর খুঁটিনাটি শেখানো হবে। ডিপ্লোমা অর্জনের পরে পড়ুয়ারা ব্যাঙ্কিং, মিউচুয়াল ফান্ডস-সহ বিভিন্ন কনসালটেন্সিতে চাকরির সুযোগ পাবেন।

কারা ক্লাস করবেন?

সিকিউরিটিস মার্কেট বিভাগে কাজ করতে আগ্রহী, এমন ব্যক্তিরা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট করতে পারবেন। পারফর্মিং আর্টস বাদে যে কোনও বিষয়ে স্নাতকেরা এই বিষয়টি শেখার সুযোগ পাবেন। এ ছাড়াও ম্যানেজমেন্ট শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরাও ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ ছাড়াও যাঁরা ব্যাঙ্কিং কিংবা সমতুল ক্ষেত্রে চাকরি করেন, তাঁদের আবেদনও গ্রহণ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

আগ্রহীদের অনলাইনে ৩ এপ্রিল-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ১৪ থেকে ১৯ এপ্রিল-এর মধ্যে। ক্লাস ১ জুন থেকে শুরু হতে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement