Govt Internship 2026

পড়াশোনার সঙ্গে গবেষণা! বিশেষজ্ঞদের কাছে কাজের খুঁটিনাটি শিখে নেওয়ার সুযোগ, কী ভাবে আবেদন করবেন?

অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ) অর্থপুষ্ট প্রকল্পের অধীনে ছাত্রছাত্রীরা গবেষণার কাজ শেখার সুযোগ পাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

পড়াশোনার পাশাপাশি গবেষণার কাজ শিখে নিতে পারলে উচ্চশিক্ষায় বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ থাকে। এর জন্য গবেষণাপত্র লেখা, গবেষণাগারের বিভিন্ন সামগ্রী ব্যবহারের কৌশল শেখার জন্য আলাদা করে সময়ও দিতে হয় পড়ুয়াদের। পড়াশোনার সঙ্গেই সেই কাজ শিখিয়ে দেবে বোস ইনস্টিটিউট।

Advertisement

রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি কিংবা লাইফ সায়েন্সেস শাখার অন্যান্য বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে পাঠরতদের গবেষণার কাজে প্রশিক্ষণ দেওয়া হবে। এর জন্য তাঁদের স্নাতক স্তরে অন্তত ৮০ শতাংশ নম্বর থাকা দরকার। পাশাপাশি, যাঁরা তৃতীয় সেমেস্টারের পড়ুয়া, তাঁদেরই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের বিষয় মলিকিউলার ক্যারেক্টারাইজ়েশন।

অনূর্ধ্ব ২৮ বছর বয়সিদের ইন্টার্ন হিসাবে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ) অর্থপুষ্ট প্রকল্পের অধীনে প্রশিক্ষণ দেওয়া হবে। তাই প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে পাঁচ হাজার টাকা ভাতা হিসাবে বরাদ্দ করা হয়েছে। মোট দু’মাস প্রশিক্ষণের সুযোগ পাবেন পড়ুয়ারা।

Advertisement

আগ্রহীরা ডাকযোগে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের সঙ্গে কেন প্রশিক্ষণ নিতে আগ্রহী, সেই সম্পর্কে একটি চিঠি লিখতে হবে। আবেদনের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি বাছাই করা প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। প্রশিক্ষণ ১ মার্চ থেকে চালু হতে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement