Hyderabad University Recruitment 2024

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে কাজের সুযোগ, আবেদন কী ভাবে?

প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। যদি অভিজ্ঞতা বেশি থাকে তা হলে ৪৭ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে প্রতি মাসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৪ ১৭:৫৯
Share:

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

গবেষণা প্রকল্পে কাজের সুযোগ রয়েছে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে স্কুল অফ ফিজ়িক্সে জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। যদি অভিজ্ঞতা বেশি থাকে তা হলে ৪৭ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে প্রতি মাসে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজ়িক্সে নূন্যতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট/ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে নিয়োগ করা হবে। ১২ অগস্ট ’২৪ ইন্টারভিউ হবে। তবে তার আগে আবেদনপত্র জমা দেওয়া দরকার। তার জন্য প্রথমে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি মেল করতে হবে। ১০ অগস্ট ’২৪ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement