ইগনু। ছবি: সংগৃহীত।
জুলাই ২০২৬ পর্বে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে (ইগনু) শুরু হয়েছে পিএইচডি-র ভর্তি প্রক্রিয়া। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল ও বিভাগে একাধিক বিষয়ে পিএইচডি-র সুযোগ পাবেন পড়ুয়ারা।
বিশ্ববিদ্যালয়ের তরফে চলতি বছর জুলাই পর্বের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। যে সমস্ত বিষয়ে পিএইচডি-র সুযোগ মিলবে, সেগুলি হল— মনোবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, পদার্থবিদ্যা, ভূগোল, গণিত, সংস্কৃত, হিন্দি, ইংরেজি, সাংবাদিকতা ও গণজ্ঞাপন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বায়োকেমিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, জিয়োলজি, লাইফ সায়েন্সেস, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, এডুকেশন, ডিস্ট্যান্স এডুকেশন, চাইল্ড ডেভেলপমেন্ট, হোম সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ভোকেশনাল এডুকেশন, ডেভেলপমেন্ট স্টাডিজ়, ফাইন আর্টস, থিয়েটার আর্টস, মিউজ়িক, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ়, ট্রান্সলেশন স্টাডিজ়, সোশ্যাল ওয়ার্ক, ড্যান্স, ম্যানেজমেন্ট, কমার্স, নিউট্রিশনাল সায়েন্সেস, ট্যুরিজ়ম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, ফ্রেঞ্চ, আরবি। প্রতিটি বিভাগের আসন সংখ্যা এবং আবেদনের বিস্তারিত যোগ্যতা বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। ন্যূনতম তিন বছর এবং সর্বাধিক ছ’বছরের মধ্যে শেষ করতে হবে পিএইচডি প্রোগ্রাম।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে ইগনু-র ওয়েবসাইটে (http://www.ignou.ac.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। বিজ্ঞপ্তিটি ৯ জুন প্রকাশিত হয়েছে। ওই দিন থেকে আগামী ২১ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই পাওয়া যাবে।