Online Admission 2026

ব্যবসার কাজ সামলাতে কোন দক্ষতা থাকা প্রয়োজন? ম্যানেজমেন্ট বিষয়ক খুঁটিনাটি শেখাবেন বিশেষজ্ঞেরা, কোথায় করানো হবে ক্লাস?

বিজ়নেস ম্যানেজমেন্ট-এর ক্লাস মোট এক বছর পর্যন্ত চলবে। ক্লাস করতে আগ্রহীদের স্নাতকোত্তীর্ণ হওয়া প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১১:২১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিজ়নেস ম্যানেজমেন্ট নিয়ে জ্ঞান অর্জনের সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম), কোঝিকোড। প্রতিষ্ঠানের তরফে ওই বিষয়ে বিশেষ ক্লাস করানো হবে। স্নাতকোত্তীর্ণ পড়ুয়ারা সংশ্লিষ্ট ক্লাসে যোগদানের সুযোগ পাবেন।

Advertisement

কী কী শেখানো হবে?

ব্যবসার কাজের জন্য বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলা দরকার। তা কী ভাবে করতে হবে, সেই প্রশিক্ষণ দেবেন বিশেষজ্ঞেরা। এ ছাড়াও চাহিদা অনুযায়ী পণ্য বা পরিষেবার মান নির্ধারণ করে লাভ-ক্ষতির হিসাব কষে চলতে হয়। সরকারি নিয়ম, আন্তর্জাতিক বাজারদরের রদবদলে নজর রেখে উল্লিখিত কাজে মনোসংযোগ করার উপায়ও বাতলে দেওয়া হবে ওই ক্লাসে।

Advertisement

মোট এক বছর বিজ়নেস ম্যানেজমেন্ট-এর ক্লাস করানো হবে। যাঁরা ক্লাসে যোগদান করতে চান, তাঁদের স্নাতক ডিগ্রির সঙ্গে অন্তত এক বছর কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও বিভিন্ন সংস্থায় কর্মরত ব্যক্তিরাও ওই ক্লাসে যোগদান করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের সংস্থার অধিকর্তার অনুমোদনপত্র জমা দিতে হবে।

অনলাইন মাধ্যমে ওই ক্লাস ২৯ মার্চ থেকে শুরু হতে চলেছে। আগ্রহীরা আইআইএম, কোঝিকোড-এর ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। এর জন্য প্রার্থীদের দ্রুত আবেদন পাঠানো প্রয়োজন। প্রার্থীদের কী ভাবে ভর্তি নেওয়া হবে, তা কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement