PhD Admission 2026

বনপালনবিদ্যা-সহ বিভিন্ন বিষয়ে পিএইচডি-র সুযোগ, ভর্তি হতে কোন যোগ্যতা প্রয়োজন?

লাদাখ বিশ্ববিদ্যালয়ের তরফে এগ্রিকালচারাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি শাখার অধীনে বনপালনবিদ্যা, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি-সহ অন্য বিষয় নিয়ে পিএইচডি করার সুযোগ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৬:৫২
Share:

লাদাখ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বনপালনবিদ্যায় পিএইচডি করতে চান? লাদাখ বিশ্ববিদ্যালয়ের তরফে এগ্রিকালচারাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি শাখার অধীনে ওই বিষয়টি নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ মিলবে। এ ছাড়াও ওই বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান ও কলা শাখার ২৪টি বিষয় নিয়ে পিএইচডি করতে পারবেন আগ্রহীরা।

Advertisement

বিষয়গুলি হল—

উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, ভূতত্ত্ব, রসায়ন, মনোবিদ্যা, ইতিহাস, ভূগোল, সমাজবিদ্যা, দর্শন, সমাজ সেবা, শারীরশিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, চিনা ভাষা ও সাহিত্য, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, স্পেস সায়েন্স, ম্যানেজমেন্ট, ফ্রুট সায়েন্স, সয়েল অ্যান্ড ওয়াটার কনজ়ারভেশন ইঞ্জিনিয়ারিং, ভেজিটেবল সায়েন্স, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ইরিগেশন অ্যান্ড ড্রেনেজ ইঞ্জিনিয়ারিং।

Advertisement

উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা পিএইচডি-র জন্য আবেদনের সুযোগ পাবেন। স্নাতকোত্তর স্তরে প্রার্থীদের ৫৫ শতাংশের বেশি নম্বর থাকতে হবে। এ ছাড়াও যাঁরা ৫৫ শতাংশ কিংবা তার বেশি নম্বর পেয়ে এমফিল সম্পূর্ণ করেছেন, তাঁদের আবেদনও গ্রহণ করা হবে।

লাদাখ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট মারফত আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য ২০ মার্চ পর্যন্ত পোর্টাল চালু থাকবে। আবেদনমূল্য হিসাবে ২,০০০ টাকা ধার্য করা হয়েছে। প্রবেশিকা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ২৭ মার্চ লিখিত পরীক্ষা এবং ১ এপ্রিল ইন্টারভিউ হতে চলেছে। বাছাই করা প্রার্থীদের নাম ৬ এপ্রিল ঘোষণা করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement