Agentic AI Training

ব্যবসায় ‘এজেন্ট’ হয়ে উঠতে পারে কৃত্রিম মেধা! ব্যবহার কৌশলের প্রশিক্ষণ দেবে আইআইটি

কৃত্রিম মেধার সাহায্যে ব্যবসার কাজও করা সম্ভব। নয়া প্রযুক্তিকে ‘এজেন্ট’-এর মতো করে ব্যবহারের কৌশল শেখাবেন বিশেষজ্ঞেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৩:৪৪
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

ব্যবসায় উন্নতি করার জন্য তথ্যপ্রযুক্তিকে সঠিক ভাবে ব্যবহার করা প্রয়োজন। কারণ যে কোনও পণ্য বা পরিষেবা পেতে অনলাইন মাধ্যমের উপরেই নির্ভর করেন সাধারণ মানুষ। সে ক্ষেত্রে চাহিদা মেটাতে ব্যবসায়ী থেকে শুরু করে উদ্যোগপতি— সকলকেই নিত্য নতুন বিষয়, বিশেষ করে কৃত্রিম মেধা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হয়। উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত বিভিন্ন সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ৮৮ শতাংশ ব্যবসায়িক সংস্থা ব্যবসার কাজে কৃত্রিম মেধাকে এবং ৭২ শতাংশ সংস্থা উৎপাদনের কাজে জেনারেটিভ এআই টুল ব্যবহার করে।

Advertisement

ব্যবসায়ী, উদ্যোগপতিদের এই প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), মাদ্রাজ। ওই প্রতিষ্ঠানের তরফে ব্যবসার কাজে জেনারেটিভ এআই এবং এজেন্টিক এআই টুল কী ভাবে ব্যবহার করতে হবে, তা শেখানো হবে। এ ছাড়াও নীতি নির্ধারণ, কাজ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের কাজেও কৃত্রিম মেধাকে সচেতন ভাবে ব্যবহার করার প্রশিক্ষণও দেওয়া হবে।

তবে, এ জন্য আলাদা করে কোডিং-এর জ্ঞান না থাকলেও চলবে। যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং ন্যূনতম পাঁচ বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতাসম্পন্নেরা সংশ্লিষ্ট ক্লাসটি করার সুযোগ পাবেন। তবে, ইঞ্জিনিয়ারিং শাখার কোনও বিষয়ে ডিপ্লোমা রয়েছে, এমন ব্যক্তিদের আবেদনও গ্রহণ করা হবে।

Advertisement

অনলাইনে প্রতিদিন ক্লাস করানো হবে। ব্যবসায়িক প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজের তালিকা তৈরি করা, রিপোর্টে লেখা, লাভ ক্ষতির হিসাব রক্ষার মতো বিভিন্ন বিষয়ে ফ্লোওয়াইজ, নোশন এআই-এর মতো বিভিন্ন ধরনের এআই টুল কী ভাবে ব্যবহার করতে হবে— তা শেখার সুযোগ রয়েছে। ৩০ মার্চ থেকে চার মাস পর্যন্ত প্রতি সপ্তাহে ৮ থেকে ১০ ঘণ্টা ক্লাস করানো হবে।

সংশ্লিষ্ট ক্লাসটির জন্য অনলাইনে আবেদন পাঠাতে পারবেন। এ জন্য প্রার্থীদের ১২ মার্চ রাত ১২টার আগে সমস্ত নথি পাঠিয়ে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদনমূল্য হিসাবে ১,২০০ টাকা ধার্য করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement