PhD Admission 2026

আর্থ্‌ সায়েন্সেস-সহ বিভিন্ন বিষয় নিয়ে পিএইচডি-র সুযোগ, আবেদনের পোর্টাল চালু থাকবে কতদিন?

স্নাতকোত্তর স্তরের পড়াশোনার পর পিএইচডি করতে আগ্রহীরা অনলাইন পোর্টাল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনমূল্য হিসাবে ২০০ টাকা ধার্য করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৬:১০
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিজ্ঞান শাখার বাছাই করা বিষয় নিয়ে উচ্চশিক্ষার সুযোগ। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর) থেকে আগ্রহীরা পিএইচডি করার সুযোগ পাবেন। এর জন্য তাঁদের অনলাইন পোর্টাল মারফত আবেদনপত্র জমা দিতে হবে।

Advertisement

কোন বিষয়ে পিএইচডি-র সুযোগ?

বায়োলজিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, কম্পিউটেশনাল অ্যান্ড ডেটা সায়েন্সেস, আর্থ্‌ সায়েন্সেস, ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ফিজ়িক্যাল সায়েন্সেস এবং প্রতিষ্ঠানের সেন্টার অফ এক্সেলেন্স ইন স্পেস সায়েন্সেস ইন ইন্ডিয়া-র অধীনে স্পেস সায়েন্সেস পিএইচডি-র জন্য বেছে নিতে পারবেন।

Advertisement

আবেদনের শর্তাবলি:

পদার্থবিদ্যা, জীববিদ্যা, রসায়ন, গণিত, ভূতত্ত্ব, বায়োলজিক্যাল সায়েন্সেস, এগ্রিকালচারাল সায়েন্সেস, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লায়েড জিয়োলজি, জিয়োফিজ়িক্স, আর্থ সায়েন্সেস, অ্যাটমোস্ফেরিক সায়েন্স, অর্থনীতি, হিসাবশাস্ত্র কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তবে স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় তাঁদের ৫৫ শতাংশ কিংবা তার বেশি নম্বর থাকা প্রয়োজন।

এ ছাড়াও প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। উল্লিখিত বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং সিএসআইআর, ইউজিসি-র ফেলোশিপ পেয়ে থাকেন, তাঁরাও উল্লিখিত বিষয়ে পিএইচডি করার সুযোগ পাবেন। তবে, স্নাতকদের ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর পাওয়া প্রয়োজন।

কী ভাবে হবে যোগ্যতা যাচাই?

আগ্রহীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। তার আগে তাঁদের ভর্তি হওয়ার আবেদনপত্র পাঠানো প্রয়োজন।

গুরুত্বপূর্ণ তারিখ:

প্রতিষ্ঠানের তরফে আবেদনের অনলাইন পোর্টালটি ৮ মার্চ থেকে চালু হয়েছে। ৭ মে পর্যন্ত উল্লিখিত বিষয়ে ভর্তির আবেদন গ্রহণ করা হবে। ইন্টারভিউ ২৯ মে থেকে ১৯ জুন পর্যন্ত চলবে। বাছাই করা প্রার্থীদের নাম ২৫ জুন ঘোষণা করা হবে। নাম নথিভুক্তিকরণের প্রক্রিয়া সম্পন্ন হবে ২৯ জুলাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement