BS Admission 2026

কৃত্রিম মেধা ও সাইবার সুরক্ষা নিয়ে স্নাতক হওয়ার সুযোগ, দ্বাদশ উত্তীর্ণদের পাশ করতে হবে বিশেষ প্রবেশিকায়

ব্যাচেলর অফ সায়েন্স (বিএস) ডিগ্রি-র অধীনে কৃত্রিম মেধা ও সাইবার সুরক্ষা এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স পড়ার সুযোগ থাকছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১০:৫৪
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

দ্বাদশ উত্তীর্ণেরা স্নাতক স্তরে কৃত্রিম মেধা ও সাইবার সুরক্ষা নিয়ে পড়াশোনার সুযোগ পেতে পারেন। ব্যাচেলর অফ সায়েন্স (বিএস) ডিগ্রির অধীনে ওই বিষয়টি পড়ানো হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), পটনাতে। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে উল্লিখিত বিষয়ে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

কৃত্রিম মেধা ও সাইবার সুরক্ষা ছাড়াও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স বিষয়টিও ওই ডিগ্রি কোর্সের অধীনে পড়ানো হবে। তবে, এই দু’টি কোর্সের ক্লাস অনলাইন মাধ্যমেও করার সুযোগ থাকছে। মোট চার বছরের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ের পড়াশোনা সম্পূর্ণ হবে।

কারা ভর্তি হতে পারবেন?

Advertisement

দ্বাদশ উত্তীর্ণেরা উল্লিখিত বিষয়গুলি নিয়ে পড়াশোনার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন মেন কিংবা অ্যাডভান্সড পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতেই হবে।

তবে, পড়ুয়ারা যে কোনও বছরেই পড়াশোনা শেষ করতে পারবেন। এ ক্ষেত্রে প্রথম বছরের পড়াশোনার পরে ফাউন্ডেশন সার্টিফিকেট, দ্বিতীয় বছরের শেষে ডিপ্লোমা, তৃতীয় বছরে বিএসসি অনার্স ডিগ্রি এবং চতুর্থ বছরে বিএস ডিগ্রি অর্জন করতে পারবেন।

কী কী বিষয় পড়ার সুযোগ থাকছে?

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, কৃত্রিম মেধা ও সাইবার সুরক্ষা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স নিয়ে স্নাতক স্তরে পড়াশোনার সময় ঐচ্ছিক বিষয় হিসাবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, জেনারেটিভ এআই, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, সফট্অয়্যার ইঞ্জিনিয়ারিং বেছে নেওয়ার সুযোগ থাকছে।

আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ২,৮০০ টাকা ধার্য করা হয়েছে। প্রার্থীদের এপ্রিলের মধ্যে আবেদন পাঠাতে হবে। জুন মাসের মধ্যে উল্লিখিত বিষয়ে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement