IIT Gandhinagar Internship 2026

গবেষণার খুঁটিনাটি শেখা যাবে আইআইটি গান্ধীনগর থেকে, কারা যোগদান করতে পারবেন?

আইআইটি গান্ধীনগরের তরফে সামার রিসার্চ ইন্টার্নশিপের আয়োজন করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৪
Share:

আইআইটি গান্ধীনগর। ছবি: সংগৃহীত।

গবেষণার খুঁটিনাটি শেখানো হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গান্ধীনগরে। এ জন্য প্রশিক্ষণ দেওয়া হবে পড়ুয়াদের। প্রশিক্ষণ চলাকালীন একাধিক কর্মসূচিতে যোগ দিতে পারবেন আগ্রহীরা। চলতি বছরের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে।

Advertisement

আইআইটি গান্ধীনগরের তরফে সামার রিসার্চ ইন্টার্নশিপের আয়োজন করা হবে। যেখানে নানা বিষয়ের উপর গবেষণাপত্র লেখা থেকে শুরু করে পোস্টার তৈরি, সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক কর্মসূচি-সহ নানা কর্মসূচির আয়োজন করা হবে। ইন্টার্নশিপ চলবে আট সপ্তাহ। আগামী ৭ মে থেকে ১৬ জুলাই পর্যন্ত চলবে এই সামার রিসার্চ ইন্টার্নশিপ।

যে কোনও প্রতিষ্ঠানের স্নাতক বা স্নাতকোত্তর পড়ুয়ারা ইন্টার্নশিপে যোগদানের জন্য আবেদন করতে পারবেন। তাঁদের প্রতি সপ্তাহে ২,০০০ টাকা বৃত্তি দেওয়া হবে।

Advertisement

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আগামী ৫ মার্চ আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement