KVS Recruitment 2026

নাচ-গানের প্রশিক্ষক-সহ নানা বিষয়ে শিক্ষক ও কর্মী খুঁজছে কেন্দ্রীয় বিদ্যালয়! আবেদন কী ভাবে?

সমস্ত পদে আংশিক সময়ের জন্য চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২০
Share:

কেন্দ্রীয় বিদ্যালয়, সুকন্যা। ছবি: সংগৃহীত।

শিলিগুড়িতে কাজের সুযোগ। শিক্ষক, শিক্ষাকর্মী-সহ নানা পদে কর্মী নিয়োগ করবে পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়, সুকনা। সম্প্রতি বিদ্যালয়ের তরফে এমন ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, সমস্ত পদে আংশিক সময়ের জন্য চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ রয়েছে। কর্মী নিয়োগের জন্য বিদ্যালয়ের তরফে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে।

Advertisement

বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষক (পিআরটি), পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (পিজিটি), প্রশিক্ষিত গ্র্যাজুয়েট শিক্ষক (টিজিটি), বালবাটিকা শিক্ষক, কম্পিউটার প্রশিক্ষক, চিকিৎসক নার্স, কাউন্সেলর, যোগ প্রশিক্ষক, স্পেশ্যাল এডুকেটর, শিল্প এবং কারুশিল্প প্রশিক্ষক, বৃত্তিমূলক বিষয়ের প্রশিক্ষক, সঙ্গীত এবং নাচের প্রশিক্ষক এবং খেলাধুলোর প্রশিক্ষক নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। নিযুক্তদের চাকরির মেয়াদ থাকবে এক বছর।

পিজিটি পদে আবেদনের জন্য প্রার্থীদের স্নাতকোত্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, বিএড ডিগ্রি থাকা এবং হিন্দি ও ইংরেজিতে পড়ানোর দক্ষতা থাকতে হবে। একই ভাবে বাকি পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

Advertisement

আগামী ১০ এবং ১১ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়ে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। সকাল সারে ৮টা থেকে ৯টার মধ্যে ইন্টারভিউয়ের জন্য নাম নথিভুক্ত করতে হবে প্রার্থীদের। সঙ্গে রাখতে হবে বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য প্রয়োজনীয় নথি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement