St. Xaviers University Admission 2026

আইনে দু’টি ইন্টিগ্রেটেড কোর্স করার সুযোগ, আবেদন গ্রহণ শুরু সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে

কোর্সগুলিতে ভর্তির আবেদন করতে পারবেন অনূর্ধ্ব ২০ বছর বয়সিরা। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৬
Share:

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

আইন স্নাতকে ভর্তি শুরু হয়েছে রাজারহাটের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে। এখানে আইনের দু’টি ভিন্ন কোর্স করতে পারবেন পড়ুয়ারা। অনলাইনে ভর্তির জন্য আবেদন জানানো যাবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ে জেভিয়ার আইন স্কুলের তরফে পড়ানো হবে দু’টি ইন্টিগ্রেটেড কোর্স। একটি বিএ এলএলবি অনার্স কোর্স এবং অন্যটি বিকম এলএলবি অনার্স কোর্স। দু’টি কোর্সের মেয়াদই পাঁচ বছর।

কোর্সগুলিতে ভর্তির আবেদন করতে পারবেন অনূর্ধ্ব ২০ বছর বয়সিরা। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। বিএ এলএলবি কোর্সের জন্য পড়ুয়াদের দ্বাদশের পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাঠ্যক্রমে থাকতে হবে ইংরেজি ছাড়াও তিনটি বিষয়। বিকম এলএলবি কোর্সে ভর্তির যোগ্যতামান আলাদা।

Advertisement

আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আবেদনমূল্য ১০০০ টাকা। আগামী ২৬ এপ্রিল আবেদনের শেষ দিন। বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকার মাধ্যমে কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। কম্পিউটারের মাধ্যমে পরীক্ষার আয়োজন করা হবে ২ মে। এ বিষয়ে আরও জানতে দেখে নিতে হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement