AIIMS Kalyani Recruitment 2026

নার্সিং পড়ে কেন্দ্রীয় প্রতিষ্ঠানে যোগদানের সুযোগ! প্রকল্পের জন্য কর্মী খুঁজছে এমস কল্যাণী

নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে ২৮,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া খাতে দেওয়া হবে অতিরিক্ত ভাতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১২
Share:

এমস কল্যাণী। ছবি: সংগৃহীত।

ডেলিরিয়াম ট্রেমেন্স-এ আক্রান্ত রোগীদের নিয়ে গবেষণাভিত্তিক কাজ হবে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ। প্রতিষ্ঠানের তরফে ঘোষণা করা হয়েছে, প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে।

Advertisement

প্রতিষ্ঠানের মনোবিজ্ঞান বিভাগে গবেষণার কাজ হবে। বিষয়— ‘অ্যালকোহল ম্যানেজমেন্ট উইথ রেস্টোরেটিভ ইন্টারভেনশন ইউজ়িং থেরাপিউটিক মাইক্রোবস: এ মাল্টিসেন্ট্রিক কম্প্যারেটিভ ট্রায়াল অফ অ্যাডস অন প্রোবায়োটিক থেরাপি ভার্সেস স্ট্যান্ডার্ড কেয়ার ইন পেশেন্টস উইথ ডেলেরিয়াম ট্রেমেন্স’। প্রকল্পটি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থানুকূল্যে পরিচালিত হবে।

নিয়োগ হবে প্রজেক্ট নার্স-৩ পদে। শূন্যপদ একটি। প্রথমে এক বছরের চুক্তির ভিত্তিতে কাজের দায়িত্ব পালন করতে হবে। পরে শর্তসাপেক্ষে মেয়াদ বাড়িয়ে সর্বাধিক চার বছর পর্যন্ত করা হতে পারে। নিযুক্তের পারিশ্রমিক হবে ২৮,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া খাতে দেওয়া হবে অতিরিক্ত ভাতা।

Advertisement

আবেদনকারীদের নার্সিংয়ে বিএসসি ডিগ্রির পাশাপাশি রাজ্যের নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। উচ্চতর শিক্ষার ডিগ্রি থাকলে নিয়োগের ক্ষেত্রে মিলবে অগ্রাধিকার।

সংশ্লিষ্ট পদের জন্য প্রার্থীদের মেধার মূল্যায়ন করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এ জন্য তাঁদের প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত গুগল ফর্ম পূরণ করে সমস্ত নথি পাঠাতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে। আগামী ১৭ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement