IACS Recruitment 2026

কোয়ান্টাম ফিজ়িক্স বা ডায়নামিক্সের কাজ করতে আগ্রহী? গবেষক খুঁজছে যাদবপুরের আইএসিএস

যিনি গবেষণা করবেন তাঁকে সরকার এবং প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম মেনেই প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৬
Share:

আইএসআই কলকাতা। ছবি: সংগৃহীত।

পদার্থবিদ্যা হোক বা রসায়ন, বিজ্ঞানভিত্তিক গবেষণায় আগ্রহীদের জন্য সুযোগ রয়েছে যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ। এ জন্য আবেদন গ্রহণ করা হবে অনলাইনে।

Advertisement

প্রতিষ্ঠানের স্কুল অফ কেমিক্যাল সায়েন্সেস-এ গবেষণা প্রকল্পের কাজ হবে। প্রকল্পের জন্য নিয়োগ হবে রিসার্চ অ্যাসোসিয়েট পদে। তবে শূন্যপদের উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে প্রথমে এক বছর। পরবর্তী কালে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়ানো হতে পারে। তাঁকে সরকার এবং প্রতিষ্ঠান নির্ধারিত নিয়ম মেনেই প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের পদার্থবিদ্যা, কেমিক্যাল ফিজ়িক্স বা ফিজ়িক্যাল কেমিস্ট্রিতে পিএইচডি থাকতে হবে। জানতে হবে কোয়ান্টাম ফিজ়িক্স। থাকতে হবে কোয়ান্টাম ডায়নামিক্স সংক্রান্ত জ্ঞান। এ ছাড়াও বিজ্ঞপ্তিতে যোগ্যতার অন্য মাপকাঠি জানানো হয়েছে।

Advertisement

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে আবেদনপত্র পাঠাতে হবে। আগামী ২৭ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ৯ মার্চ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement