SBI Recruitment 2026

অবসরের পর আবার কাজে যোগদানের সুযোগ! ২৫৭ জন কর্মী খুঁজছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

নিযুক্তদের মাসিক বেতন হবে ৩০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৪
Share:

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

অবসরপ্রাপ্তদের জন্য কাজের সুযোগ দেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে। সমস্ত পদেই চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীরা বৃহস্পতিবার থেকেই অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

ব্যাঙ্কে এফএলসি কাউন্সেলর এবং এফএলসি ডিরেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ২৫৭। ন্যূনতম এক থেকে তিন বছর কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। তবে বয়স ৬৫ ছুঁলে অব্যাহতি দেওয়া হবে সমস্ত পদ থেকে। নিযুক্তদের মাসিক বেতন হবে ৩০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা।

আবেদনকারীদের বয়স হতে হবে ৬০ থেকে ৬৩ বছরের মধ্যে। সংরক্ষিতদের ক্ষেত্রে ছাড় থাকবে। উভয় পদেই বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অফিসারের কাজের সুযোগ পাবেন। যোগ্যতার বাকি মাপকাঠি উল্লেখ করা হয়েছে মূল বিজ্ঞপ্তিতে। প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর ইন্টারভিউয়ের মাধ্যমে উভয় পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

প্রার্থীদের এ জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য ৭৫০ টাকা। তবে এ ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তেরা। আগামী ২৬ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement