IIT Gandhinagar Admission 2026

সংরক্ষিত এবং বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের উচ্চশিক্ষার সুযোগ! গান্ধীনগরে শুরু আবেদন প্রক্রিয়া

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে পিএইচডি-র জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আইআইটি, গান্ধীনগরের তরফে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৯
Share:

আইআইটি গান্ধীনগর। ছবি: সংগৃহীত।

সংরক্ষিত শ্রেণিভুক্ত এবং বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের উচ্চশিক্ষার সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গান্ধীনগর। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য পিএইচডি-র বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, অনলাইনে আবেদন জানাতে পারবেন আগ্রহীরা।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে কলা, বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয়ে পিএইচডি করানো হবে। এর মধ্যে রয়েছে বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত,ভূ-বিজ্ঞান, হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, ডিজ়াইন-সহ অন্য বিষয়।

আবেদনকারীদের তফশিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণি এবং বিশেষ ভাবে সক্ষম শ্রেণিভুক্ত হতে হবে। তাঁদের স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ অথবা চার বছরের স্নাতক যোগ্যতা থাকতে হবে। পিএইচডি প্রোগ্রামের প্রথম দু’বছরে সাম্মানিক হবে মাসে ৩৭,০০০ টাকা। পরবর্তী বছরগুলিতে তা বেড়ে হবে মাসে ৪২,০০০ টাকা।

Advertisement

আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়েই আবেদন করতে পারবেন। আবেদনমূল্য বাবদ অনগ্রসর শ্রেণিভুক্তদের ৩০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণিভুক্ত এবং বিশেষ ভাবে সক্ষমদের অন্যদের ১৫০ টাকা জমা দিতে হবে। আগামী ২৫ মার্চ আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কোর্সে ভর্তি নেওয়া হবে। পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে ১৫ এপ্রিল থেকে ১৪ মে-র মধ্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement