Entrepreneurship Programme 2026

উদ্যোগপতি হতে চাইছেন? কী ভাবে নিজেদের দক্ষতা বৃদ্ধি করবেন? শেখাবেন বিশেষজ্ঞেরা

আইআইটি কানপুর এবং কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের যৌথ উদ্যোগে বিশেষজ্ঞেরা নবীন উদ্যোগপতি এবং পড়ুয়াদের বিশেষ প্রশিক্ষণ দেবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৬
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ব্যবসার ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনার পরে স্টার্টআপের ভাবনা রয়েছে? কিংবা নবীন উদ্যোগপতিরা নিজেদের দক্ষতা বৃদ্ধির সুযোগ খুঁজছেন? হাতেকলমে দক্ষতা বৃদ্ধির কৌশল শেখাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), কানপুর।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে উদ্যোগপতি হওয়ার কর্মকৌশল শেখানো হবে। এ ছাড়াও ব্যবসায় পুঁজি সংগ্রহের ক্ষেত্রে কী কী সাবধানতা অবলম্বন করতে হয়, কী ভাবে নিজের ব্যবসার বিভিন্ন কাজ গুছিয়ে করতে হয়— সেই সমস্ত বিষয় সম্পর্কেও ক্লাস করাবেন বিশেষজ্ঞেরা।

আইআইটি কানপুর এবং কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের যৌথ উদ্যোগে বিশেষজ্ঞেরা নবীন উদ্যোগপতি এবং ব্যবসা ও বাণিজ্য বিভাগের পড়ুয়াদের ওই সমস্ত বিষয় শেখাবেন। এর জন্য অনলাইন এবং অফলাইন মাধ্যমে ক্লাস করার সুযোগ থাকছে।

Advertisement

যাঁরা বর্তমানে কোনও স্টার্টআপ সংস্থায় কাজ করছেন, তাঁরাও আইআইটি কানপুরের এই ক্লাসে যোগদানের সুযোগ পাবেন। মোট আট সপ্তাহের মধ্যে প্রশিক্ষণ সম্পূর্ণ হবে।

ক্লাস শেষে যোগদানকারীদের একটি বিশেষ ক্যাপস্টোন প্রজেক্ট এবং তার রিপোর্ট পেশ করতে হবে। তারই মূল্যায়নের মাধ্যমে প্রার্থীদের শংসাপত্র প্রদান করবে আইআইটি কানপুর। আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement