IIT Kharagpur Recruitment 2025

আইআইটি খড়্গপুরে গবেষণামূলক কাজের সুযোগ, শূন্যপদ ক’টি?

শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে সর্বাধিক ৩৭,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৮:১৩
Share:

আইআইটি খড়্গপুর। সংগৃহীত ছবি।

রাজ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে গবেষণা সম্পর্কিত কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রকল্পটিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)-এ চালিত একটি সংস্থা অর্থসহায়তা করবে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের সেন্টার অফ এক্সেলেন্স ইন অ্যাফরডেবল হেলথকেয়ারে প্রকল্পের কাজ সম্পন্ন হবে। প্রকল্পের জন্য অর্থ যোগান দেবে টেলিকম সেন্টারস অফ এক্সেলেন্স।

প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ রয়েছে দু’টি। প্রকল্পের কাজ চলবে প্রায় দু’বছর বা ৩৫ মাস ধরে।

Advertisement

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে সর্বাধিক ৩৭,০০০ টাকা।

আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে স্নাতক হতে হবে। পাশাপাশি উত্তীর্ণ হতে হবে জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষাতে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। মহিলা প্রার্থী বাদে বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ১০০ টাকা। আগামী ২৫ এপ্রিল আবেদনের শেষ দিন। এই বিষয়ে বিশদ জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement