Vidyasagar University Admission 2025

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে স্বল্পমেয়াদি কোর্স, আবেদন কী ভাবে

সমস্ত কোর্সে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড’ পদ্ধতি মেনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৮:০৮
Share:

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে পড়ার সুযোগ। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, মোট তিনটি বিষয়ে কোর্স করানো হবে। সবগুলিই সার্টিফিকেট কোর্স। আগ্রহীরা এর জন্য অনলাইন বা অফলাইনে ভর্তির আবেদন জানাতে পারবেন।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কন্টিনিউয়িং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন (সিসিএই)-এর তরফে সমস্ত কোর্স করানো হবে। সংশ্লিষ্ট বিষয়গুলি হল— ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লায়েড বায়োটেকনোলজি, ইংলিশ ফর অল এবং নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। তিনটি কোর্সই চলবে তিন মাস ধরে।

ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লায়েড বায়োটেকনোলজি, ইংলিশ ফর অল এবং নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং কোর্সে শূন্য আসন রয়েছে যথাক্রমে ৩০, ৪০ এবং ৫০টি। প্রতি সপ্তাহে সমস্ত পাঠক্রমের ক্লাসের আয়োজন করা হবে। কোর্স ফি-র পরিমাণ ১০০০ টাকা বা ৫০০০ টাকা।

Advertisement

ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লায়েড বায়োটেকনোলজি কোর্সে ভর্তির আবেদন জানাতে আগ্রহীদের বিজ্ঞান নিয়ে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। বাকি দু’টি কোর্সের ক্ষেত্রে আগ্রহীদের স্নাতক উত্তীর্ণ হলেই চলবে। ভর্তির আবেদন করতে পারবেন পেশাদাররাও।

সমস্ত কোর্সে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড’ পদ্ধতি মেনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানা বা মেল আইডিতে পাঠাতে হবে। সঙ্গে পাঠাতে হবে আবেদনমূল্য বাবদ ২০০ টাকাও। আবেদনের শেষ দিন ৫ মে। এই বিষয়ে বাকি তথ্য জানতে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement