IIT Kharagpur Recruitment 2024

জুনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের কাজ করবেন? আইআইটি খড়্গপুরে রয়েছে কর্মখালি

গবেষণা প্রকল্পটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের অর্থানুকূল্যে চালিত হবে। এক বছর থাকবে কাজের মেয়াদ। যদিও প্রয়োজন অনুযায়ী তা বাড়তে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৩
Share:

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ হবে প্রতিষ্ঠানের এগ্রিকালচারাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষণা প্রকল্পে।

Advertisement

জুনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যন্ট পদে কাজ। গবেষণা প্রকল্পটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের অর্থানুকূল্যে চালিত হবে। প্রথমে এক বছর থাকবে কাজের মেয়াদ। প্রয়োজন অনুযায়ী তা বাড়তে পারে। প্রতি মাসে ২১ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়া প্রয়োজন। পাশাপাশি, প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে অন্তত চার বছরের কাজের অভিজ্ঞতা থাকা জরুরি। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

Advertisement

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘জবস’ বিভাগে যেতে হবে ‘টেম্পোরারি পজিশন’-এ। সেখানে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি থেকে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, জমা দিতে হবে আবেদনমূল্য। ১৯ সেপ্টেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

Advertisement

এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement