India Government Mint

কলকাতার টাঁকশালে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ? বেতন কত?

আবেদনকারীর বয়স ৬২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নিয়োগের পরে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫০ হাজার টাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৩
Share:

টাঁকশালে চাকরির সুযোগ। ছবি: সংগৃহীত।

কলকাতার টাঁকশালে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট, সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মাইনিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এসপিএমসিআইএল)-এর ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেনে নিন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য।

Advertisement

সিকিউরিটি অফিসার পদে নিয়োগ করা হবে। ডিফেন্স/ প্যারা মিলিটারি/ স্টেট পুলিশে আগে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স ৬২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। প্রথমে ১ বছরের জন্য নিয়োগ করা হবে। পরে প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ বাড়াতে পারে। নিয়োগের পরে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫০ হাজার টাকা। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া

Advertisement

https://www.indiagovtmint.in/ এই ওয়েবসাইট থেকে রিক্রুটমেন্ট-এ গিয়ে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিতে যেতে হবে। বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করতে হবে। এর পর, আবেদনপত্র-সহ প্রয়োজনীয় নথি চিফ জেনারেল ম্যানেজারকে উদ্দেশ করে, ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট আলিপুর, কলকাতা ৭০০০৫৩ ঠিকানায় জমা করতে হবে। ৩০ জানুয়ারি ’২৩-এ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, ৩০ তারিখ থেকে ২১ দিনের মধ্যে আবেদন করা যাবে। ২১ দিন পূর্ণ হওয়ার পর আর কোনও আবেদনপত্র গ্রাহ্য হবে না।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্টের এই ওয়েবসাইটটি দেখুন—https://www.indiagovtmint.in/।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement